Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

বিদেশি রাষ্ট্রের দালালদের বাংলাদেশের মাটিতে পা নামাতে দেবেন না: স্পিকার চীন থেকে ৩৫০ কিমি গতির বুলেট ট্রেন আনার আলোচনা চলছে: বিমানমন্ত্রী শেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত টেকনাফে ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু এআইকে উৎপাদনশীলতা ও প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধির কর্মসূচি হিসেবে নিতে হবে: জনপ্রশাসন উপদেষ্টা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ জোরদারের আহ্বান রাষ্ট্রপতির লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ঢাকা দক্ষিণে নাসীরুদ্দীন, উত্তরে আসিফ মাহমুদকে মেয়র প্রার্থী করল এনসিপি ভেজালের দায়ে কাজী ফুডসকে ৮ লাখ টাকা জরিমানা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

চরফ্যাশন

প্রেমিকাকে বাড়িতে রেখে উধাও যুবক, এলাকায় তোলপাড়

উপজেলা প্রতিনিধি, চরফ্যাশন

প্রকাশ : বুধবার, ৩ ডিসেম্বর,২০২৫, ০৬:৪৬ পিএম
প্রেমিকাকে বাড়িতে রেখে উধাও যুবক, এলাকায় তোলপাড়

ভোলার চরফ্যাশন উপজেলার মাদ্রাজ ইউনিয়নে প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে প্রেমিকা ঝুমুর বেগম (১৯) বিয়ের দাবিতে প্রেমিক সোলায়মান বাদশা (২৬)-এর বাড়িতে টানা ৯ দিন অবস্থান করছেন। এ ঘটনায় পুরো গ্রামজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। ‎ ‎বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে মাদ্রাজ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আমির হোসেন মাঝি বাড়িতে গিয়ে দেখা যায়, প্রেমিকা ঝুমুর বেগম প্রেমিকের ঘরের ডেলান্সিতে বসে অবস্থান করছেন এবং বিয়ের দাবি জানাচ্ছেন। তবে সোলায়মানের পরিবার তাকে গ্রহণ করতে অনিচ্ছা প্রকাশ করছে। ‎ ‎ঝুমুর বেগম জানান, তার বাড়ি রসুলপুর ৬ নম্বর ওয়ার্ড চৌমুহনী। বাবা মো. দেলোয়ার হোসেন। পরিবারের আর্থিক অবস্থার কারণে তিনি ঢাকায় একটি গার্মেন্টসে চাকরি করতেন এবং ভাড়া বাসায় থাকতেন। বেতুয়া থেকে ঢাকায় লঞ্চ যাত্রার সময় পরিচয় হয় মাদ্রাজ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সোলায়মানের সঙ্গে। ধীরে ধীরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর সোলায়মান আমার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেছে। ‎ ‎ঝুমুর আরও জানান, সোলায়মান বিভিন্ন সময়ে নানা অজুহাতে আমার কাছ থেকে প্রায় ২ লাখ টাকা নিয়েছে। আমি বিশ্বাস করে সব টাকা দিয়েছি। ২৪ নভেম্বর সোলায়মান আমার বাড়িতে এসে তার নিজ বাড়িতে নিয়ে আসে। এরপর হঠাৎ উধাও হয়ে যায়। এখন ৯ দিন ধরে আমি তার বাড়িতে অবস্থান করছি। সোলায়মানের মা আমাকে নানা অপমানজনক কথা বলছেন এবং হত্যার হুমকিও দিচ্ছেন। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। আমার জীবন নষ্ট করে এখন সে পালিয়ে গেছে। বিয়ে না হলে আমি আত্মহত্যা করব। ‎ ‎অভিযুক্ত সোলায়মান গা-ঢাকা দেওয়ায় তাকে পাওয়া যায়নি। তার মোবাইল নম্বরও বন্ধ রয়েছে। তবে তার মা জামিলা আক্তার বলেন, আমার ছেলের সঙ্গে কথা বলবো। সে যদি দোষী হয়, তাহলে মেয়েটিকে আমি মেনে নেবো। ‎ ‎স্থানীয় বাসিন্দা মো. নুর ইসলাম জানান, ঝুমুর টানা কয়েকদিন ধরে ছেলের বাড়িতে বসে আছে। ছেলে সোলায়মান মেয়েটিকে বাড়িতে রেখে পালিয়ে গেছে। সে সত্যিই প্রতারণা করেছে, তবে সোলায়মান অবশ্যই মেয়েটিকে বিয়ে করা উচিত। ‎ ‎চরফ্যাশন থানার (ওসি) মো. মিজানুর রহমান হাওলাদার জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)