Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

বিদেশি রাষ্ট্রের দালালদের বাংলাদেশের মাটিতে পা নামাতে দেবেন না: স্পিকার চীন থেকে ৩৫০ কিমি গতির বুলেট ট্রেন আনার আলোচনা চলছে: বিমানমন্ত্রী শেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত টেকনাফে ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু এআইকে উৎপাদনশীলতা ও প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধির কর্মসূচি হিসেবে নিতে হবে: জনপ্রশাসন উপদেষ্টা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ জোরদারের আহ্বান রাষ্ট্রপতির লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ঢাকা দক্ষিণে নাসীরুদ্দীন, উত্তরে আসিফ মাহমুদকে মেয়র প্রার্থী করল এনসিপি ভেজালের দায়ে কাজী ফুডসকে ৮ লাখ টাকা জরিমানা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

আদর্শ জীবন গঠনে দ্বীনি প্রতিষ্ঠানের বিকল্প নেই : মুফতি মিজানুর রহমান

একে এম গিয়াসউদ্দিন, চরফ্যাশন

প্রকাশ : শনিবার, ২৯ নভেম্বর,২০২৫, ০৫:৪৮ পিএম
আদর্শ জীবন গঠনে দ্বীনি প্রতিষ্ঠানের বিকল্প নেই : মুফতি মিজানুর রহমান

ইসলামি আদর্শভিত্তিক নৈতিক ও সুশৃঙ্খল সমাজ গঠনে শৈশব থেকেই দ্বীনি শিক্ষার গুরুত্ব অপরিসীম বলে অভিমত ব্যক্ত করেছেন মুফতি মিজানুর রহমান।

ইসলামী মূল্যবোধ, নৈতিক চরিত্র ও মানবিকতা গড়ে তুলতে প্রাথমিক পর্যায়েই শিশুদের দ্বীনি প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করাতে সকল অভিভাবকদের সময়োপযোগী পদক্ষেপ গ্রহনের উদাত্ত আহবান জানান।

আজ ২৯ নভেন্বর শনিবার দারুত তাওহীদ ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসার শিক্ষার্থীদের প্রদর্শনী ও ছবক অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিপুটি রেজিস্ট্রার ও মোহাম্মদপুর বাশবাড়ি জামে মসজিদের খতিব এসব কথা বলেন।

সভায় ঢাকা মোহাম্মদপুর বায়তুননুর জামে মসজিদের খতিব মাও:ইউসুফ হাসান, বাংলাদেশ জামায়াতে ইসলামি'র দুলার হাট থানার আমির মুফতি শরীফ সিরাজুল ইসলাম, দুলার হাট আদর্শ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদ,সহকারী অধ্যাপক আঃ বাসেত, দুলার হাট প্রেসক্লাবে'র সাধারণ সম্পাদক একে এম গিয়াসউদ্দিন, ঘোষের হাট জামে মসজিদের খতিব মুফতি ঈমন সাহেব,মাও :এনামুল হাসান, মাও: নুর হোসেন, খতিব মাকসুদুর রহমান, আঃছাত্তার বক্তব্য প্রদান করেন।

দেশের বিভিন্ন অঞ্চলে মাদ্রাসা শিক্ষার প্রসার বৃদ্ধি পাওয়ায় অভিভাবকরাও শিশুদের ইসলামী শিক্ষা প্রদানে আগ্রহী হয়ে উঠছেন।

কুরআন-সুন্নাহভিত্তিক শিক্ষা শিশুদের নৈতিকতা, শৃঙ্খলা, দায়িত্ববোধ এবং সামাজিক আচরণ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।“ইসলামের আদর্শে দৃঢ় ভিত্তি গড়ে তুলতে হলে শিশুদের প্রথম শিক্ষাপর্বই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই দ্বীনি প্রতিষ্ঠানের শিক্ষাক্রমকে আরও আধুনিক ও যুগোপযোগী করার পাশাপাশি প্রশিক্ষিত শিক্ষক নিয়োগের ওপর গুরুত্ব দেন বক্তারা।

এ ছাড়া তারা ধর্মীয় ও সাধারণ শিক্ষার সমন্বিত পাঠ্যক্রম বাস্তবায়নের মাধ্যমে শিক্ষার্থীদের সমন্বিত জ্ঞানসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

উল্লেখ্য ২০২৪ সালে চরফ্যাশন পশ্চিমাঞ্চল দুলার হাট থানার হাসপাতাল রোডে তাওহীদ ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়।স্থানীয় জনসাধারণের সকল সহযোগিতায় নিজস্ব ভবনের কাজ এগিয়ে।প্রতিষ্ঠানের শিক্ষার মান আরো উন্নত করতে সকলের পরামর্শ ও সহযোগী কামনা করেছেন সংশ্লিষ্ট জনরা।

প্রতিষ্ঠান পরিচালক হাফেজ মাওঃ জোবায়ের এর সঞ্চালনায় সভায় বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সালাহউদ্দিন, মোঃ কয়সর আহম্মেদ,মোঃ আব্বাস,মো:ইউনুস মাল আমন্ত্রিত সকল অভিভাবক সকল শিক্ষার্থীদের উপস্থীতিতে প্রতিষ্ঠাতা সভাপতি হাফেজ মাও:দ্বীন মোহাম্মদ এর সভাপতিত্বে সকল মুসলিম উম্মাহ ও দেশের শান্তি কামনায় মধ্যে দিয়ে দোয়া ও মোনাজাত করা হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)