Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

বিদেশি রাষ্ট্রের দালালদের বাংলাদেশের মাটিতে পা নামাতে দেবেন না: স্পিকার চীন থেকে ৩৫০ কিমি গতির বুলেট ট্রেন আনার আলোচনা চলছে: বিমানমন্ত্রী শেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত টেকনাফে ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু এআইকে উৎপাদনশীলতা ও প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধির কর্মসূচি হিসেবে নিতে হবে: জনপ্রশাসন উপদেষ্টা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ জোরদারের আহ্বান রাষ্ট্রপতির লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ঢাকা দক্ষিণে নাসীরুদ্দীন, উত্তরে আসিফ মাহমুদকে মেয়র প্রার্থী করল এনসিপি ভেজালের দায়ে কাজী ফুডসকে ৮ লাখ টাকা জরিমানা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

নারায়ণগঞ্জে এনসিপির তোরণে দুর্বৃত্তদের আগুন

জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ

প্রকাশ : শুক্রবার, ১৮ জুলাই,২০২৫, ০৪:২১ পিএম
নারায়ণগঞ্জে এনসিপির তোরণে দুর্বৃত্তদের আগুন

নারায়ণগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের আগমনকে ঘিরে নির্মিত একটি তোরণে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এনসিপির জেলা নেতাকর্মীদের দাবি, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা এ ঘটনা ঘটিয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) দিনগত রাত সাড়ে ৩টার দিকে শহরের কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে।

পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য আহমেদুর রহমান তনু বলেন, ‘মধ্যরাতে নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়েছে। এতে আমাদের একটি তোরণ পুড়ে গেছে। পরে নাইটগার্ড এসে বাধা দিলে তারা পালিয়ে যান। খবর পেয়ে আমাদের সংগঠকরা ঘটনাস্থলে যান এবং পুলিশকে অবহিত করেন। আমরা এ ঘটনায় সুষ্ঠু তদন্ত দাবি করছি।’

নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, ‘সকালে আমরা ঘটনাটি শুনেছি। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে সেটি নিশ্চিত নই। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দেখা হচ্ছে।’

এদিকে শুক্রবার দুপুরে পূর্ব ঘোষিত জুলাই পদযাত্রায় অংশ নিতে নারায়ণগঞ্জে আসছেন এনসিপির নেতারা। শহরের নিতাইগঞ্জ এলাকা থেকে ‘জুলাই পদযাত্রা’ শুরু করার কথা রয়েছে তাদের।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)