Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

বিদেশি রাষ্ট্রের দালালদের বাংলাদেশের মাটিতে পা নামাতে দেবেন না: স্পিকার চীন থেকে ৩৫০ কিমি গতির বুলেট ট্রেন আনার আলোচনা চলছে: বিমানমন্ত্রী শেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত টেকনাফে ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু এআইকে উৎপাদনশীলতা ও প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধির কর্মসূচি হিসেবে নিতে হবে: জনপ্রশাসন উপদেষ্টা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ জোরদারের আহ্বান রাষ্ট্রপতির লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ঢাকা দক্ষিণে নাসীরুদ্দীন, উত্তরে আসিফ মাহমুদকে মেয়র প্রার্থী করল এনসিপি ভেজালের দায়ে কাজী ফুডসকে ৮ লাখ টাকা জরিমানা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

লকডাউনের প্রতিবাদে ইসলামপুরে বিক্ষোভ সমাবেশ

জেলা প্রতিনিধি, জামালপুর

প্রকাশ : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর,২০২৫, ০৪:৫৯ পিএম
লকডাউনের প্রতিবাদে ইসলামপুরে বিক্ষোভ সমাবেশ

বাংলাদেশ আওয়ামী লীগের ডাকা সারাদেশ ব্যাপী লকডাউনের প্রতিবাদে জামালপুরের ইসলামপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের সহোদর ছোট ভাই বিএনপির মনোনয়ন প্রত্যাশী এবং ওরা ১১ জন শহীদ স্মৃতি পরিষদ ইসলামপুর এর সভাপতি শরিফুল ইসলাম খান ফারহাদ।বৃহস্পতিবার সকালে ইসলামপুর সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে থানা মোড় বটতলা চত্বরে সমাবেশে রূপ নেয়। সমাবেশে সভাপতিত্ব করেন শরিফুল ইসলাম খান ফারহাদ।সমাবেশে বক্তব্য দিতে গিয়ে ফারহাদ বলেন, আমার সোনার বাংলায় স্বৈরাচারের ঠাঁই নাই। প্রিয় জন্মভূমিকে আমরা ভালোবাসি, তাই অন্যায় ও জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি। গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় আমরা শেষ পর্যন্ত লড়ে যাব।তিনি সুলতান মাহমুদ বাবুকে উদ্দেশ্য করে বলেন, আপনি যদি চূড়ান্তভাবে মনোনয়ন পান তাহলে আমরা আপনার পাশে দাঁড়াবো। আর যদি আমরা মনোনয়ন পাই তাহলে আপনি আমাদের পাশে দাঁড়াবেন কিনা থানা মোড় বটতলা চত্বরে এসে বলেন।সমাবেশে উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)