Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

এনআইডি সংশোধন ও হারানো কার্ড তুলতে নতুন ফি নির্ধারণ করল ইসি কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে জনপ্রশাসন হবে অধিকতর জনবান্ধব: জনপ্রশাসন উপদেষ্টা রক্তমাখা জাতীয় পতাকা প্রধানমন্ত্রীর হাতে তুলে দিলেন জুলাই যোদ্ধা আজিজুর দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় বাকৃবির অবদান গুরুত্বপূর্ণ: ইউজিসি চেয়ারম্যান চরফ্যাশন প্রেসক্লাবের সেক্রেটারী কামাল গোলদারকে নিয়ে ফেসবুকে অপপ্রচার, সাংবাদিকদের প্রতিবাদ আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র জামায়াতের মস্তিষ্কে চলছে এনসিপি, ‘দাঁতভাঙা জবাব’ দেওয়ার হুঁশিয়ারি ভারত সফরে যাচ্ছেন বিসিবি সভাপতি তামিম অনুভূতিটা ভাষায় প্রকাশ করার মতো নয়: অপু বিশ্বাস বাংলাদেশে এডিবির নতুন কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

জামালপুর

দায়িত্বহীনতার কারণে উন্নয়ন প্রকল্পে থেকে বঞ্চিত চরপুটিমারীর ইউনিয়ন

জেলা প্রতিনিধি, জামালপুর

প্রকাশ : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর,২০২৫, ০১:৫১ পিএম
দায়িত্বহীনতার কারণে উন্নয়ন প্রকল্পে থেকে বঞ্চিত চরপুটিমারীর ইউনিয়ন

জামালপুরের ইসলামপুর উপজেলার ১১ নং চরপুটিমারী ইউনিয়ন সরকারি উন্নয়ন প্রকল্পের বরাদ্দ পাওয়ার পরও তালিকা না দেওয়ায় এলাকার উন্নয়ন কার্যক্রম থেকে বঞ্চিত হচ্ছে চরপুটিমারী ইউনিয়ন।জানা যায়,২০২৫–২৬ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার ও উন্নয়নের জন্য কাবিটা প্রকল্পে ১২ লাখ ১৪ হাজার ৮০ টাকা, টিআর প্রকল্পে ৮ লাখ ৯৭ হাজার ১৫৯ টাকা,৭ দশমিক ২৪০ মেট্রিক টন চাল ও ৭ দশমিক ২৪০ মেট্রিক টন গম, বরাদ্দ দেওয়া হয়। কিন্তু ইউনিয়ন পরিষদ থেকে প্রকল্পের তালিকা না পাঠানোয় উন্নয়ন প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছে চরপুটিমারী ইউনিয়ন। এতে থেমে যাচ্ছে এলাকার উন্নয়ন।১১ নং চরপুটিমারী ইউনিয়ন বিএনপির (উত্তর) শাখার সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান শাজাহান মিয়া বলেন, উপজেলা থেকে তালিকা জমা দেওয়ার সময়ের বিষয়টি আমাদের জানা ছিলনা, আগামী রবিবারে জমা দেওয়া হবে।১১ নং চরপুটিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগ সভাপতি শামছুজ্জামান সুরুজ মাস্টার বলেন, ১১টি প্রকল্পের মধ্যে স্থানীয় বিএনপি ৮টি প্রকল্প নিয়েছে। পরিষদে মাত্র ৩ টি প্রকল্প দেওয়া হয়েছে। তাদের নেওয়া প্রকল্পের তালিকা জমা না দেওয়ায় আমি উপজেলা অফিসে জমা দিতে পারিনি।ইসলামপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নুরে এ শেফা বলেন, চরপুটিমারী ইউনিয়নকে তালিকা দেওয়ার জন্য সময় দেওয়া হয়েছিল। কিন্তু তারা নির্ধারিত সময়ে জমা না দেওয়ায়, চরপুটিমারী ছাড়া অন্য ইউনিয়নের প্রকল্পের তালিকা জেলা অফিসে পাঠানো হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌহিদুর রহমান বলেন, এ বিষয়ে উর্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)