Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

এনআইডি সংশোধন ও হারানো কার্ড তুলতে নতুন ফি নির্ধারণ করল ইসি কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে জনপ্রশাসন হবে অধিকতর জনবান্ধব: জনপ্রশাসন উপদেষ্টা রক্তমাখা জাতীয় পতাকা প্রধানমন্ত্রীর হাতে তুলে দিলেন জুলাই যোদ্ধা আজিজুর দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় বাকৃবির অবদান গুরুত্বপূর্ণ: ইউজিসি চেয়ারম্যান চরফ্যাশন প্রেসক্লাবের সেক্রেটারী কামাল গোলদারকে নিয়ে ফেসবুকে অপপ্রচার, সাংবাদিকদের প্রতিবাদ আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র জামায়াতের মস্তিষ্কে চলছে এনসিপি, ‘দাঁতভাঙা জবাব’ দেওয়ার হুঁশিয়ারি ভারত সফরে যাচ্ছেন বিসিবি সভাপতি তামিম অনুভূতিটা ভাষায় প্রকাশ করার মতো নয়: অপু বিশ্বাস বাংলাদেশে এডিবির নতুন কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মিথ্যা মামলায় স্বামী গ্রেফতার, মুক্তির দাবিতে স্ত্রীর সংবাদ সম্মেলন

জেলা প্রতিনিধি, জামালপুর

প্রকাশ : সোমবার, ১০ নভেম্বর,২০২৫, ০৪:১১ পিএম
মিথ্যা মামলায় স্বামী গ্রেফতার, মুক্তির দাবিতে স্ত্রীর সংবাদ সম্মেলন

জামালপুরের ইসলামপুরে মায়ের করা মামলায় মেয়ের স্বামী কারাগারে থাকায় নির্যাতন ও অন্যায়ের শিকার হচ্ছেন এমন অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী স্ত্রী।সোমবার (১০নভেম্বর) দুপুরে ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের কড়ইতলা কান্দাপাড়া গ্রামে স্বামীর বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।সংবাদ সম্মেলনে ভুক্তভোগী সালমা খাতুন তার মা রেহানার বিরুদ্ধে অভিযোগ করে বলেন, আমার স্বামীকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানো হয়েছে। এরপর থেকে আমার বাবা-মা ও বাড়ির কিছু সদস্য আমাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন ও হয়রানি করছে।তিনি আরও বলেন, এর আগেও আমার মায়ের করা মিথ্যা মামলায় গর্ভবতী অবস্থায় আমি তিন মাস জেল হাজতে ছিলাম। আমার স্বামী অন্যায়ের শিকার হয়ে বর্তমানে কারাগারে বন্দি। এখন আমি ও আমার চার মাসের শিশু সন্তান নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রশাসনের কাছে আমার একটাই দাবি ন্যায়বিচার ও আমার স্বামীর নিঃশর্ত মুক্তি।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মেয়ের শাশুড়ি ভানু আক্তার, চাচা শ্বশুর ইমান আলীসহ স্থানীয় কয়েকজন প্রতিবেশী। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানান।উল্লেখ্য, গত আগস্ট/২০২৪ ইং তারিখে মেয়ের মা মোছাঃ রেহানা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১, জামালপুর এর মোকদ্দমা নং ২৭৯/২০২৪ মামলা করেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)