rupalibangla
rupalibangla rupalibangla rupalibangla rupalibangla rupalibangla
rupalibangla
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

হুমায়ূন আহমেদের মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : শনিবার, ১৯ জুলাই,২০২৫, ০১:০৫ পিএম
হুমায়ূন আহমেদের মৃত্যুবার্ষিকী আজ

rupalibangla নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ ছবি:

বাংলা সাহিত্য ও বিনোদন অঙ্গনের নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৩তম মৃত্যুবার্ষিকী আজ। ২০১২ সালের এই দিনে যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

হুমায়ূন আহমেদ ১৯৪৮ সালের ১৩ নভেম্বর বর্তমান নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার কুতুবপুরে জন্মগ্রহণ করেন। তাকে হারানোর শোক এখনো পাঠকদের মনে। হ‌ুমায়ূন আহমেদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতিবছরই তার হাতে গড়া গাজীপুরের নুহাশ পল্লীতে ভিড় জমান ভক্ত, সাহিত্যপ্রেমী, নাট্যজন ও শিল্পীরা। আজ সেখানে থাকছে নানা আয়োজন। পাশাপাশি লেখকের জন্মস্থানসহ সারা দেশেই থাকছে হ‌ুমায়ূন ভক্তদের নানা অনুষ্ঠান।

স্বাধীন দেশে ১৯৭২ সালে প্রথম উপন্যাস ‘নন্দিত নরকে’ প্রকাশের পরপরই হ‌ুমায়ূন আহমেদের খ্যাতি ছড়িয়ে পড়ে। তার লেখা উল্লেখযোগ্য উপন্যাসের মধ্যে রয়েছে ‘মধ্যাহ্ন’, ‘জোছনা ও জননীর গল্প’, ‘দেয়াল’, ‘মাতাল হাওয়া’, ‘শঙ্খনীল কারাগার’, ‘শ্রাবণ মেঘের দিন’, ‘গল্প’, ‘কবি’, ‘লীলাবতী’, ‘গৌরীপুর জংশন’, ‘এই সব দিনরাত্রি’ ইত্যাদি। তার পরিচালিত চলচ্চিত্রের মধ্যে ‘আগুনের পরশমণি’, ‘শ্যামল ছায়া’, ‘দুই দুয়ারী’, ‘শ্রাবণ মেঘের দিন’, ‘ঘেটুপুত্র কমলা’ উল্লেখযোগ্য।

টিভি নাট্যকার হিসেবেও তিনি ছিলেন জনপ্রিয়। আশির দশকের মাঝামাঝি তার রচিত প্রথম ধারাবাহিক টিভি নাটক ‘এই সব দিনরাত্রি’ তাকে এনে দেয় ব্যাপক জনপ্রিয়তা। সংখ্যায় বেশি না হলেও তার রচিত গানগুলোও জনপ্রিয়তা পেয়েছে। উপন্যাসে ও নাটকে তার সৃষ্ট চরিত্রগুলো বিশেষ করে ‘হিমু’, ‘মিসির আলী’, ‘শুভ্র’ তরুণ-তরুণীদের কাছে হয়ে ওঠে অনুকরণীয়। তার অসামান্য সাহিত্যকীর্তি বাঙালি ও বাংলাদেশের সম্পদ।

স্বীকৃতিস্বরূপ তিনি ১৯৯৪ সালে ‘একুশে পদক’ লাভ করেন। এ ছাড়া তিনি বাংলা একাডেমি পুরস্কার (১৯৮১), হুমায়ূন কাদির স্মৃতি পুরস্কার (১৯৯০), লেখক শিবির পুরস্কার (১৯৭৩), জাতীয় চলচ্চিত্র পুরস্কার (১৯৯৩ ও ১৯৯৪), বাচসাস পুরস্কার (১৯৮৮) লাভ করেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)