Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

এনআইডি সংশোধন ও হারানো কার্ড তুলতে নতুন ফি নির্ধারণ করল ইসি কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে জনপ্রশাসন হবে অধিকতর জনবান্ধব: জনপ্রশাসন উপদেষ্টা রক্তমাখা জাতীয় পতাকা প্রধানমন্ত্রীর হাতে তুলে দিলেন জুলাই যোদ্ধা আজিজুর দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় বাকৃবির অবদান গুরুত্বপূর্ণ: ইউজিসি চেয়ারম্যান চরফ্যাশন প্রেসক্লাবের সেক্রেটারী কামাল গোলদারকে নিয়ে ফেসবুকে অপপ্রচার, সাংবাদিকদের প্রতিবাদ আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র জামায়াতের মস্তিষ্কে চলছে এনসিপি, ‘দাঁতভাঙা জবাব’ দেওয়ার হুঁশিয়ারি ভারত সফরে যাচ্ছেন বিসিবি সভাপতি তামিম অনুভূতিটা ভাষায় প্রকাশ করার মতো নয়: অপু বিশ্বাস বাংলাদেশে এডিবির নতুন কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

টগুমগুর আয়োজনে মা দিবস মেলা শুরু

অমিত বণিক, ফ্রিল্যান্স জার্নালিস্ট

প্রকাশ : শুক্রবার, ১৬ মে,২০২৫, ০২:৪৮ পিএম
টগুমগুর আয়োজনে মা দিবস মেলা শুরু

দেশের প্রথম প্যারেন্টিং অ্যাপ ‘টগুমগু’ মা দিবস উপলক্ষে আয়োজন করছে দুই দিনব্যাপী মা দিবসের বিশেষ মেলা।

“মা বোঝে সেরা, তাই মায়ের জন্য সেরাটাই”শ্লোগানকে সামনে রেখে আজ ১৬ মে বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণে শুরু হয়েছে দুই দিনব্যাপী এই আয়োজন।

মেলায় থাকছে ৫০টিরও বেশি স্টল, সাংস্কৃতিক অনুষ্ঠান, সেলিব্রিটি ও বিশেষজ্ঞদের অংশগ্রহণে সেশন, শিশুদের জন্য প্লে-জোন, ফুডকোর্টসহ পরিবারের সব সদস্যের জন্য আকর্ষণীয় নানা আয়োজন।

এছাড়াও থাকছে র‍্যাফেল ড্র, গিফট হ্যাম্পার এবং বিভিন্ন পুরস্কার। আয়োজক প্রতিষ্ঠান জানায়, টগুমগু অ্যাপ ডাউনলোড করলেই দর্শনার্থীরা পাবেন বিনামূল্যে মেলায় প্রবেশ টিকিট। টগুমগুর প্রধান নির্বাহী কর্মকর্তা ড. নাজমুল আরেফিন বলেন, “মায়েরা পরম মমতা ও আত্মত্যাগের মাধ্যমে সন্তানদের বড় করে তোলেন। মা দিবসে তাঁদের সম্মান জানাতে আমাদের এই আয়োজন।”

টগুমগুর মা দিবসের আয়োজনে নিউট্রি শন পার্টনার শক্তি +, ফিনান্সিয়াল ওয়েল বিইং পার্টনার আই ডি এল সি,লার্নিং পার্টনার গুফি, ক্রিয়েটিভ পার্টনার কিডস টাইম , গিফট পার্টনার সেবা এক্স ওয়াই জেড, বনমালী ম্যানগ্রোভ রিসোর্ট , প্লেজোন পার্টনার বাবুল্যান্ড, নিওকেয়ার, এ সি আই পিওর, বেবি সফট, ফিনিস, সি পার্ল বিচ রিসোর্ট ও স্পা, ম্যাগি হেলদি স্যুপ, রাইড পার্টনার পাঠাও, কমিউনিটি পার্টনার শোনো ও জে সি আই। উল্লেখ্য, টগুমগু বাংলাদেশের প্রথম প্যারেন্টিং অ্যাপ ও প্ল্যাটফর্ম, যা শিশুদের বয়সভিত্তিক তথ্য, দিকনির্দেশনা এবং প্রয়োজনীয় তথ্য ও সেবা একত্রে প্রদান করে থাকে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)