rupalibangla
rupalibangla rupalibangla rupalibangla rupalibangla rupalibangla
rupalibangla
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ভোরের কুয়াশায় শীতের আগমনী বার্তা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : সোমবার, ৩ নভেম্বর,২০২৫, ০৯:৪০ এ এম
ভোরের কুয়াশায় শীতের আগমনী বার্তা

ভোরের কুয়াশায় যেন শীতের আগমনী বার্তা দিচ্ছে। সোমবার (৩ নভেম্বর) ভোর থেকে কুয়াশার চাদরে নিজেকে মুড়িয়ে নিয়েছে রাজশাহী। সকাল সাড়ে ৭টার দিকে কুয়াশাচ্ছন্ন আকাশে সূর্যের দেখা মিলেছে।রাজশাহী আবহাওয়া অফিস জানায়, এদিন সকাল ৬ টায় সর্বনিম্ন তাপমাত্রা ২২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। আর রোববার (২ নভেম্বর) ছিল ২২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।গেল বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত রাজশাহী থেকে কয়ক দফা বৃষ্টিপাত হয়েছে। এই তিন দিনে ৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এই বৃষ্টির সঙ্গে বয়েছিল বাতাসও। বৃষ্টিপাত থেমে যাওয়ার পরে কুয়াশার সঙ্গে শীত অনুভব করছে রাজশাহীবাসী। রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক বাবু বলেন, কয়েকদিন আগে বৃষ্টিপাত হলো। বৃষ্টিপাত শেষে সর্বনিম্ন তাপমাত্রা কমেছে। সকালে কুয়াশা পড়েছে। এটা শীতের বার্তা দিচ্ছে। অন্যদিকে দেশের দক্ষিণঞ্চলের জেলা গুলোতেও ভোরে ও রাতে শীতের হাওয়া শুরু হয়েছে বলেও জানা গেছে।তবে রাজধানীতে এখনো শীতের আঁচ না পড়লেও আশেপাশের উপজেলায় কিছুটা শীত পড়ছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)