Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● ড্রোন, এআই ও সাইবার যুদ্ধের সক্ষমতা বাড়ানোর নির্দেশ সেনাপ্রধানের ● বাংলাদেশের মানুষকে পানিতে মারার চক্রান্ত করেছে ভারত: রিজভী ● হজের বর্ধিত কোটায় নিবন্ধন শুরু, সময় মাত্র ৭ দিন ● গ্যাস সরবরাহ বাড়াতে হচ্ছে তৃতীয় এলএনজি টার্মিনাল: জ্বালানি প্রতিমন্ত্রী ● অগ্রহায়ণেই টেকনাফের বাজারে কাঁচা আম, কেজি ৮০০ টাকা ● মামলায় হাজির হননি সিমিন রহমান, বাজারে বিক্রি অব্যাহত সেভেন-আপ ● ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে গ্রামীণফোনের পার্টনারশিপ ● বাংলাদেশে ‘ট্রু-টু-আইস’ ক্যামেরার অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের প্রি-অর্ডার শুরু ● বেসিক ব্যাংকের নতুন এমডি মোঃ নূরুল হুদা ● মোবাইল কোর্টের কার্যকারিতা বাড়াতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভা মঙ্গলবার
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

শ্রমিক অসন্তোষে গাজীপুরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ২২ কারখানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

প্রকাশ : সোমবার, ১৬ নভেম্বর,২০২৬, ১২:২৪ পিএম
শ্রমিক অসন্তোষে গাজীপুরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ২২ কারখানা

শ্রমিক অসন্তোষের কারণে গাজীপুর শিল্পাঞ্চলের ২২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে পরিস্থিতি বিবেচনায় সোমবার আরও দুটি কারখানায় এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন।

শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, চলমান শ্রমিক অসন্তোষের মধ্যে নিরাপত্তাজনিত কারণে বিভিন্ন কারখানার কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য উৎপাদন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে যেকোনো সময় কারখানাগুলো পুনরায় চালু করতে পারবে কর্তৃপক্ষ।

পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, ‘শ্রমিক অসন্তোষের কারণে বর্তমানে ২২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। আজ আরও দুটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে কারখানাগুলো খুলে দেওয়া হতে পারে।’

তিনি জানান, এর আগে রোববার ২২ থেকে ২৩টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছিল। সেগুলোর অধিকাংশই সোমবার আবার উৎপাদন কার্যক্রম শুরু করেছে।

এদিকে শিল্পাঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গাজীপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন রাখা হয়েছে। ৬৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খালেকুজ্জামান জানান, শিল্পাঞ্চলের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব জানান, নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে অন্যান্য বাহিনীর পাশাপাশি গাজীপুর শিল্পাঞ্চলে ছয় প্লাটুন আনসার সদস্যও দায়িত্ব পালন করছেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)