Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

এনআইডি সংশোধন ও হারানো কার্ড তুলতে নতুন ফি নির্ধারণ করল ইসি কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে জনপ্রশাসন হবে অধিকতর জনবান্ধব: জনপ্রশাসন উপদেষ্টা রক্তমাখা জাতীয় পতাকা প্রধানমন্ত্রীর হাতে তুলে দিলেন জুলাই যোদ্ধা আজিজুর দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় বাকৃবির অবদান গুরুত্বপূর্ণ: ইউজিসি চেয়ারম্যান চরফ্যাশন প্রেসক্লাবের সেক্রেটারী কামাল গোলদারকে নিয়ে ফেসবুকে অপপ্রচার, সাংবাদিকদের প্রতিবাদ আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র জামায়াতের মস্তিষ্কে চলছে এনসিপি, ‘দাঁতভাঙা জবাব’ দেওয়ার হুঁশিয়ারি ভারত সফরে যাচ্ছেন বিসিবি সভাপতি তামিম অনুভূতিটা ভাষায় প্রকাশ করার মতো নয়: অপু বিশ্বাস বাংলাদেশে এডিবির নতুন কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ন্যাশনাল ব্যাংকের এমডির পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : বৃহস্পতিবার, ৩০ জুলাই,২০২৬, ০১:৫৮ পিএম
ন্যাশনাল ব্যাংকের এমডির পদত্যাগ

সংকটে থাকা ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আদিল চৌধুরী পদত্যাগ করেছেন। গত বছরের ৭ জুলাই তিন বছরের জন্য দায়িত্ব গ্রহণ করলেও সম্প্রতি ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগপত্র জমা দেন। 

ব্যাংক সূত্রে জানা গেছে, ন্যাশনাল ব্যাংকে যোগদানের আগে আদিল চৌধুরী ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। বর্তমানে তিনি এবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দিতে পারেন বলে ব্যাংকিং খাতে আলোচনা রয়েছে।

এর আগে ন্যাশনাল ব্যাংকের সাবেক এমডি মো. তৌহিদুল আলম খানও মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করেছিলেন। ফলে গত এক দশকে ব্যাংকটির সাতজন ব্যবস্থাপনা পরিচালক মেয়াদ পূর্ণ হওয়ার আগেই দায়িত্ব ছেড়েছেন। 

ব্যাংকসংশ্লিষ্টরা জানান, বিগত সরকারের সময়ে ব্যাপক অনিয়ম ও জালিয়াতির কারণে দীর্ঘদিন ধরেই ন্যাশনাল ব্যাংক সংকটে রয়েছে। ২০২৪ সালের আগস্টে সরকার পরিবর্তনের পর বাংলাদেশ ব্যাংকের বিশিষ্ট ব্যবসায়ী আবদুল আউয়াল মিন্টুর নেতৃত্বে ছয় সদস্যের নতুন পরিচালনা পর্ষদ গঠন করে। পরবর্তীতে আবদুল আউয়াল মিন্টু এবং পরিচালক জাকারিয়া তাহের মন্ত্রী হওয়ায় তারা আর পর্ষদে নেই। 

২০০৯ সাল থেকে ব্যাংকটির নিয়ন্ত্রণ ছিল সিকদার পরিবারের হাতে। ওই সময়ে একই পরিবার থেকে পাঁচজন পরিচালক নিয়োগ, বেনামি ঋণ বিতরণ, কমিশনের বিনিময়ে ঋণ অনুমোদন, নিয়োগ বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগ ওঠে।

এসব অনিয়ম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে ২০২৪ সালের মে মাসে বাংলাদেশ ব্যাংক ন্যাশনাল ব্যাংকের নিয়ন্ত্রণ এস আলম গ্রুপ ও কেডি এস গ্রুপের হাতে তুলে দেয়।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)