Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

বিদেশি রাষ্ট্রের দালালদের বাংলাদেশের মাটিতে পা নামাতে দেবেন না: স্পিকার চীন থেকে ৩৫০ কিমি গতির বুলেট ট্রেন আনার আলোচনা চলছে: বিমানমন্ত্রী শেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত টেকনাফে ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু এআইকে উৎপাদনশীলতা ও প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধির কর্মসূচি হিসেবে নিতে হবে: জনপ্রশাসন উপদেষ্টা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ জোরদারের আহ্বান রাষ্ট্রপতির লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ঢাকা দক্ষিণে নাসীরুদ্দীন, উত্তরে আসিফ মাহমুদকে মেয়র প্রার্থী করল এনসিপি ভেজালের দায়ে কাজী ফুডসকে ৮ লাখ টাকা জরিমানা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কেন্দুয়ায় সাংবাদিক মহিউদ্দিনের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : সোমবার, ৬ অক্টোবর,২০২৫, ১২:২২ এ এম
কেন্দুয়ায় সাংবাদিক মহিউদ্দিনের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

নেত্রকোনার কেন্দুয়ায় বাংলাদেশ প্রেস ক্লাব নেত্রকোনা জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক মহিউদ্দিনের উপর সংঘবদ্ধ চক্রের হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ অক্টোবর) সকাল ১১ টায় বাংলাদেশ প্রেস ক্লাব নেত্রকোণা জেলা শাখার আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন আওয়ামী আমলের কেন্দুয়া উপজেলা ৪ নং গড়াডোবা ইউনিয়নের" ওয়াই কাঞ্চন মিয়া বাড়ি হইতে কান্দাবাড়ী পর্যন্ত রাস্তা সংস্কার" প্রকল্পের বরাদ্দ টাকার অনিয়মের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে হামলায় শিকার হন সাংবাদিক মহিউদ্দিন । বাংলাদেশ প্রেসক্লাব ময়মনসিংহ বিভাগের সভাপতি শামীম তালুকদার বলেন, গত (১১ সেপ্টেম্বর) বৃহস্পিতবার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুখময় সরকার অভিযোগকারীদেরকে ও অভিযুক্তদেরকে শুনানির জন্য নিজ কার্যালয়ে ডাকে এবং শুনানি শেষে সরেজমিনে তদন্তের জন্য সাংবাদিক সহ সকলকে নিয়ে টি আর কাবিখার ঘটনাস্থলে যাওয়ার পথে কেন্দুয়া উপজেলা কর্মকর্তা মো: ইমদাদুল হকের পূর্ব থেকে পরিকল্পিত সংঘবদ্ধ চক্র শেখ ইকবাল হোসেন, মোহাম্মদ আসাদুজ্জামান, মোঃ আনোয়ার হোসেন, মোঃ ফারুক মিয়া ওরফে সোনা মিয়া, আবুল মিয়া, পলাশ মিয়া, রনি, এমদাদুল হক ওরফে হালিম মাস্টার, আব্দুল হেলিম, আলমগীর, হারুন, কাঞ্চন মিয়া, সুজন মিয়া, ইব্রাহিম, সিদ্দিক মিয়া ওরফে রাইজে সিদ্দিক, পলাশ মিয়া, সাদেক মিয়া, জুয়েল মিয়া, রাকিব মিয়া ও মাজাহারুল দূর্ণীতির ডকুমেন্ট গায়েব করার উদেশ্যে সাংবাদিক মহিউদ্দিনের উপর হামলা গুরুতর আহত করেন । তিনি আরো বলেন, প্রশাসন হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো ফ্যাসিস্ট আওয়ামী নেতা বর্তমান বিএনপি নেতা মোহাম্মদ এমদাদুল হক ওরফে হালিম মাস্টারকে দিয়ে সাংবাদিক মহিউদ্দিন ও তানজিলা শাহ রুবি সহ ছয় জনের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেন। মানববন্ধন শেষে নেত্রকোণার কেন্দুয়া টিআর ও কাবিখা প্রকল্পে দুর্নীতি অনিয়মে জড়িত প্রশাসন ও প্রকল্প কমিটির বিরুদ্ধে নেত্রকোণা জেলা প্রশাসকের মাধ্যমে বাংলাদেশ প্রেসক্লাব নেত্রকোণা ও ময়মনসিংহ বিভাগীয় শাখার পক্ষে সভাপতি শামীম তালুকদার স্বাক্ষরিত মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর স্বারকলিপি দেন এবং প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে শাস্তির জোর দাবি জানান অন্যথায় সারাদেশ ব্যাপি কঠোর প্রতিবাদ কর্মসুচির হুশিয়ারী দেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)