Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

বিদেশি রাষ্ট্রের দালালদের বাংলাদেশের মাটিতে পা নামাতে দেবেন না: স্পিকার চীন থেকে ৩৫০ কিমি গতির বুলেট ট্রেন আনার আলোচনা চলছে: বিমানমন্ত্রী শেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত টেকনাফে ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু এআইকে উৎপাদনশীলতা ও প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধির কর্মসূচি হিসেবে নিতে হবে: জনপ্রশাসন উপদেষ্টা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ জোরদারের আহ্বান রাষ্ট্রপতির লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ঢাকা দক্ষিণে নাসীরুদ্দীন, উত্তরে আসিফ মাহমুদকে মেয়র প্রার্থী করল এনসিপি ভেজালের দায়ে কাজী ফুডসকে ৮ লাখ টাকা জরিমানা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

শিবপুরে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত, আহত ২

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ৪ সেপ্টেম্বর,২০২৬, ১২:২০ পিএম
শিবপুরে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত, আহত ২

নরসিংদীর শিবপুরে পারিবারিক কলহের জেরে ছেলের ছুরিকাঘাতে আব্দুল বাছেদ মিয়া (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের স্ত্রী সখিনা বেগম ও অপর ছেলে নুরুন্নবী রাশেদ আহত হয়েছেন।

শুক্রবার সকালে উপজেলার ভরতেরকান্দি পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল বাছেদ ওই গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, পারিবারিক বিষয় নিয়ে আব্দুল বাছেদ মিয়ার ছেলে শাকিল চৌধুরী (৩৫)-এর সঙ্গে পরিবারের সদস্যদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শাকিল ছুরি দিয়ে তার বাবাকে আঘাত করেন। এ সময় বাধা দিতে গেলে তার স্ত্রী সখিনা বেগম ও অপর ছেলে নুরুন্নবী রাশেদও আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। ঘটনাস্থলেই আব্দুল বাছেদ মিয়ার মৃত্যু হয়। খবর পেয়ে শিবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হবে। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)