Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● সাইবার হামলার আশঙ্কায় সাময়িক বন্ধ এনআইডি সার্ভার ● উন্নত দেশ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর ● প্রাথমিকের শিক্ষক নিয়োগের ৯ মামলায় রায় জালিয়াতির অভিযোগ, আইনজীবীকে তলব ● বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান ● দেশের পাঁচ অগ্রাধিকারমূলক খাতে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ● সিবিআই কর্মকর্তার চরিত্রে সাই পল্লবী ● বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ● মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর ● প্রধানমন্ত্রীর সঙ্গে ইউনিক্লোর শীর্ষ নির্বাহীদের বৈঠক ● চিত্রাঙ্কন, হাতের লেখা প্রতিযোগিতা ও কেক কাটায় চরফ্যাশনে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

উখিয়ায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত বেড়ে ৬

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : শনিবার, ১৭ অক্টোবর,২০২৬, ০১:২৩ পিএম
উখিয়ায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত বেড়ে ৬

কক্সবাজারের ইনানীতে মেরিন ড্রাইভসংলগ্ন টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা পর্যটক বলে ধারণা করা হচ্ছে। তবে মরদেহ পুড়ে যাওয়ায় তাদের পরিচয় শনাক্তে জটিলতা দেখা দিয়েছে। পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার উদ্যোগ নিয়েছে প্রশাসন। ইতোমধ্যেই অতিরিক্ত জেলা প্রশাসকের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

নিহতরা হলেন- রাজধানী ঢাকার বনশ্রীর ইসরাত জাহান মালিহা (৩০) ও মিলিতা মেহেজাবিন আলভী (২৩), খিলগাঁওয়ের লায়লা জাহান নাবিলা (২৭) ও নাফিসতা মীম (২৭) এবং চুয়াডাঙ্গার ফারিহা কবির (৩৩) ও ফায়িজান আহম্মেদ (৫)। এ ঘটনায় আহত ছয়জন হলেন, মুগধা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক শিহাব উদ্দীন (৩১), তার স্ত্রী নাফিজা নেওয়াজ খান (২৯), মান্নান (৩৪), মেহেরুন্নেসা (৩০), মাসুদ (৩০) ও সামিদা (৩২)।

কক্সবাজার ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন বার্তা২৪.কম-কে অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুনে রিসোর্টটি পুড়ে কয়লা হয়ে গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছেন।

জেলা প্রশাসক মো.মান্নান জানান, ইতোমধ্যে ৬জনের লাশ পাওয়া গিয়েছে এবং ৬ জন আহত। আহত ছয় জন কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি আছে, সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে দুইজনকে ছেড়ে দেওয়া হয়েছে এবং বাকি চারজন চিকিৎসাধীন অবস্থায় আছে। যে ছয়জনের লাশ পাওয়া গিয়েছে তাদের ডিএনএ পরীক্ষার মাধ্যমে স্বজনদের কাছে তাদের লাশ বুঝিয়ে দেওয়া হবে। আমরা এখন পর্যন্ত কোনো নিখোঁজের তথ্য পাইনি।

তিনি আরো বলেন, অগ্নিকাণ্ডের বিষয়ে সুস্পষ্ট কারণ তদন্তের মাধ্যমেই বলা যাবে, এজন্য পাঁচ-ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে।

তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)