Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

বিদেশি রাষ্ট্রের দালালদের বাংলাদেশের মাটিতে পা নামাতে দেবেন না: স্পিকার চীন থেকে ৩৫০ কিমি গতির বুলেট ট্রেন আনার আলোচনা চলছে: বিমানমন্ত্রী শেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত টেকনাফে ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু এআইকে উৎপাদনশীলতা ও প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধির কর্মসূচি হিসেবে নিতে হবে: জনপ্রশাসন উপদেষ্টা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ জোরদারের আহ্বান রাষ্ট্রপতির লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ঢাকা দক্ষিণে নাসীরুদ্দীন, উত্তরে আসিফ মাহমুদকে মেয়র প্রার্থী করল এনসিপি ভেজালের দায়ে কাজী ফুডসকে ৮ লাখ টাকা জরিমানা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

চরফ্যাশন কারামাতিয়া কামিল মাদ্রাসায় বিশ্বনবী (সা.)-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা

নুরুল্লাহ ভূইয়া, চরফ্যাশন (ভোলা)

প্রকাশ : বৃহস্পতিবার, ২৭ আগস্ট,২০২৬, ০৮:৫৫ পিএম
চরফ্যাশন কারামাতিয়া কামিল মাদ্রাসায় বিশ্বনবী (সা.)-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা

ভোলার চরফ্যাশন কারামাতিয়া কামিল (এম.এ) মাদ্রাসার আয়োজনে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা, সাংস্কৃতিক প্রতিযোগিতা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১০টায় চরফ্যাশন কারামাতিয়া কামিল (এম.এ) মাদ্রাসার মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

চরফ্যাশন কারামাতিয়া কামিল (এম.এ) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ নূরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ, কর্ম ও মানবতার কল্যাণে তাঁর অবদানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে হামদ-নাত ও বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আজিজুর রহমান, মাদ্রাসার গভর্নিং বডির সদস্য সুপার মাওলানা আবুল কামাল, মুহাদ্দিস মাওলানা নাসির উদ্দিন, সহকারী অধ্যাপক (গনিত) ফজলুর রহমান, সহকারী অধ্যাপক (আরবী) মাওলানা ফজলুর রহমান এবং প্রভাষক শামিম সরদার।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মাদ্রাসার প্রভাষক মাওলানা জাহিদ হাসান ।

অনুষ্ঠান শেষে হামদ-নাত ও বক্তৃতা প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে বিজয়ীদের নির্বাচিত করা হয়। পরে বিশ্বনবী (সা.)-এর উম্মতের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)