Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

বিদেশি রাষ্ট্রের দালালদের বাংলাদেশের মাটিতে পা নামাতে দেবেন না: স্পিকার চীন থেকে ৩৫০ কিমি গতির বুলেট ট্রেন আনার আলোচনা চলছে: বিমানমন্ত্রী শেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত টেকনাফে ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু এআইকে উৎপাদনশীলতা ও প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধির কর্মসূচি হিসেবে নিতে হবে: জনপ্রশাসন উপদেষ্টা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ জোরদারের আহ্বান রাষ্ট্রপতির লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ঢাকা দক্ষিণে নাসীরুদ্দীন, উত্তরে আসিফ মাহমুদকে মেয়র প্রার্থী করল এনসিপি ভেজালের দায়ে কাজী ফুডসকে ৮ লাখ টাকা জরিমানা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মানিকগঞ্জে পার্কিংয়ে থাকা স্কুলবাসে আগুন

জেলা প্রতিনিধি,মানিকগঞ্জ

প্রকাশ : সোমবার, ১০ নভেম্বর,২০২৫, ০৯:১৮ এ এম
মানিকগঞ্জে পার্কিংয়ে থাকা স্কুলবাসে আগুন

মানিকগঞ্জের শিবালয় উপজেলার উথলী মোড়ে সারমানো সিএনজি অ্যান্ড ফিলিং স্টেশনের পাশের পার্কিংয়ে থাকা মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের একটি বাসে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দিয়েছে।রোববার (৯ নভেম্বর) রাত প্রায় আটটার দিকে এ ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, হঠাৎ বাস থেকে ধোঁয়া উঠতে দেখে তারা নবগ্রাম ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন।ঘটনার সময় বাসে কোনো যাত্রী বা চালক উপস্থিত ছিলেন না।প্রতিদিন সকাল ৬টার দিকে উথলী মোড় থেকে গিলন্ড এলাকায় শিক্ষার্থীদের আনা–নেয়া করে এ বাসটি।তবে, অগ্নিসংযোগের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মাঝে।শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ চলছে।কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত এবং এর পেছনে কোনো পরিকল্পিত উদ্দেশ্য আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।এ ঘটনায় এখনো কেউ আটক হয়নি। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)