Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

নাইজেরিয়ায় ভয়াবহ নৌকাডুবি, শিশুসহ নিহত ৪৬ সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন মির্জা ফখরুল অর্থনৈতিক চাপেই ইরান চুক্তি করবে: জেডি ভ্যান্স নালিতাবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে দক্ষতা, স্বচ্ছতা ও জনবান্ধব সেবা নিশ্চিতের তাগিদ জনপ্রশাসন উপদেষ্টার সমালোচনাকে যেভাবে দেখেন আইশা খান ড. ইউনূসসহ ২৭ জনের বিরুদ্ধে করা মামলার আবেদন খারিজ ৩৯ ব্যাংকের উদ্যোগে বিএসআইসির প্রথম এমডি ওয়াইজ রহিম মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন রাষ্ট্রপতি নির্বাচনে যে ৩ কারণে ভোট দেননি রুমিন ফারহানা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ইবিতে ঠাকুরগাঁও জেলা সমিতির নবীন বরণ ও প্রবীণ বিদায়

ইবি প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ২০ আগস্ট,২০২৬, ০৭:২৯ পিএম
ইবিতে ঠাকুরগাঁও জেলা সমিতির নবীন বরণ ও প্রবীণ বিদায়

উৎসবমুখর পরিবেশে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ঠাকুরগাঁও জেলা ছাত্র কল্যাণ সমিতির নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে নবীন শিক্ষার্থীদের বরণ এবং প্রবীণ শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের ইবনে সিনা বিজ্ঞান ভবনের ১০২ নম্বর কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ২০২৪-২৫ ও ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ এবং ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক নাফিসা ইকবালের সঞ্চালনায় এবং সভাপতি মো. লোকমান শাকিলের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান এবং পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. তৌহিদুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি মো. মুক্তারুল হক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক এসএম সুইটসহ বিভিন্ন শিক্ষাবর্ষ ও বিভাগের নবীন-প্রবীণ শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে সহযোগী অধ্যাপক ড. মো. তৌহিদুর রহমান বলেন, ‘আমাদের আজকের অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হলো মিলনমেলা। আমরা অধিকাংশই মধ্যবিত্ত পরিবার থেকে এসেছি। পরিবার অনেক কষ্ট করে আমাদের পড়াশোনার খরচ বহন করে। তাই বাবা-মায়ের কথা বিবেচনা করে আমাদের পড়াশোনায় সর্বোচ্চ চেষ্টা করা উচিত। প্রাক্তনদের কাছ থেকে নবীনদের অনেক কিছু শেখার আছে, যা তাদের ভুল পথে যাওয়া থেকে বিরত রাখতে পারে।’

তিনি আরও বলেন, ‘ঠাকুরগাঁওয়ের কোনো শিক্ষার্থী যেন নেতিবাচক কোনো কারণে পত্রিকার শিরোনাম না হয়, সেদিকে সবাইকে সচেতন থাকতে হবে। প্রবীণ শিক্ষার্থীদের উদ্দেশে বলব, চাকরির বাজারে প্রবেশের আগে অন্তত ছয় মাস মনোযোগ দিয়ে পড়াশোনা করলে অবশ্যই সফল হওয়া সম্ভব।’

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয় এবং প্রবীণ শিক্ষার্থীদের সম্মাননা ও বিদায়ী শুভেচ্ছা জানানো হয়। এছাড়াও সকলের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন ধরনের খেলার আয়োজন করা হয়। এ সময় শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ ও পারস্পরিক সৌহার্দ্য দেখা যায়।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)