Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● সাইবার হামলার আশঙ্কায় সাময়িক বন্ধ এনআইডি সার্ভার ● উন্নত দেশ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর ● প্রাথমিকের শিক্ষক নিয়োগের ৯ মামলায় রায় জালিয়াতির অভিযোগ, আইনজীবীকে তলব ● বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান ● দেশের পাঁচ অগ্রাধিকারমূলক খাতে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ● সিবিআই কর্মকর্তার চরিত্রে সাই পল্লবী ● বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ● মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর ● প্রধানমন্ত্রীর সঙ্গে ইউনিক্লোর শীর্ষ নির্বাহীদের বৈঠক ● চিত্রাঙ্কন, হাতের লেখা প্রতিযোগিতা ও কেক কাটায় চরফ্যাশনে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

লালমোহনে তরুণ-তরুণীদের জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণ

লালমোহন (ভোলা) প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ২৫ অক্টোবর,২০২৬, ০৭:৪৫ পিএম
লালমোহনে তরুণ-তরুণীদের জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণ

ভোলার লালমোহনে বাংলাদেশ স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশনের উদ্যোগে জেন্ডারভিত্তিক সামাজিক ধারণা, ডিজিটাল নিরাপত্তা, গণমাধ্যম সাক্ষরতা ও অ্যাডভোকেসি বিষয়ে তরুণ-তরুণীদের নিয়ে এক দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) কাশফুল চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত এ প্রশিক্ষণে ৩৫ জন তরুণ-তরুণী অংশ নেন। প্রশিক্ষণের মূল প্রতিপাদ্য ছিল ‘জেন্ডারভিত্তিক সামাজিক ধারণা, ডিজিটাল নিরাপত্তা, গণমাধ্যম সাক্ষরতা ও অ্যাডভোকেসি বিষয়ে অংশগ্রহণমূলক সক্ষমতা বৃদ্ধি’। প্রশিক্ষণের মূল প্রতিপাদ্য ছিল ‘Inclusive Interactive Capacity Building Discussion on Gender Stereotypes, Digital Safety, Media Literacy and Advocacy’।

প্রশিক্ষণে জেন্ডারভিত্তিক বৈষম্য ও প্রচলিত সামাজিক ধারণা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, অনলাইন নিরাপত্তা নিশ্চিত করা, গণমাধ্যমের সঠিক ও দায়িত্বশীল ব্যবহার এবং সামাজিক পরিবর্তনে তরুণ-তরুণীদের কার্যকর ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আয়োজকেরা জানান, বর্তমান সময়ে তরুণ-তরুণীদের মধ্যে জেন্ডার সমতা, অনলাইন নিরাপত্তা ও গণমাধ্যম সাক্ষরতা বিষয়ে সচেতনতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে তরুণ প্রজন্ম নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে।

জাগো ফাউন্ডেশন ট্রাস্ট ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের যৌথ বাস্তবায়নে এবং বাংলাদেশে নেদারল্যান্ডস দূতাবাসের আর্থিক সহযোগিতায় প্রকল্পটি পরিচালিত হচ্ছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জোনায়েদ আহমেদ, সভাপতি আবু বকর ও মহিলা বিষয়ক সম্পাদক রিক্তা বেগম।

প্রশিক্ষণে জেন্ডার সমতা প্রতিষ্ঠা, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করা, গণমাধ্যম সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং ইতিবাচক সামাজিক পরিবর্তনে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে অংশগ্রহণকারীদের সক্ষমতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)