Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

বিদেশি রাষ্ট্রের দালালদের বাংলাদেশের মাটিতে পা নামাতে দেবেন না: স্পিকার চীন থেকে ৩৫০ কিমি গতির বুলেট ট্রেন আনার আলোচনা চলছে: বিমানমন্ত্রী শেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত টেকনাফে ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু এআইকে উৎপাদনশীলতা ও প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধির কর্মসূচি হিসেবে নিতে হবে: জনপ্রশাসন উপদেষ্টা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ জোরদারের আহ্বান রাষ্ট্রপতির লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ঢাকা দক্ষিণে নাসীরুদ্দীন, উত্তরে আসিফ মাহমুদকে মেয়র প্রার্থী করল এনসিপি ভেজালের দায়ে কাজী ফুডসকে ৮ লাখ টাকা জরিমানা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বাউফলে সড়কে পড়ে থাকা বিদ্যুতের তারে পিষ্ট হয়ে কৃষকের মৃত্যু

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ১৮ আগস্ট,২০২৬, ০৯:৩৪ এ এম
বাউফলে সড়কে পড়ে থাকা বিদ্যুতের তারে পিষ্ট হয়ে কৃষকের মৃত্যু

পটুয়াখালীর বাউফলে সড়কের ওপর পড়ে থাকা পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে ইউসুফ রাঢ়ী (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ২টার দিকে উপজেলার কেশবপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কমলাপুর স্কুলসংলগ্ন সড়কে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত ইউসুফ রাঢ়ী ওই এলাকার ইসহাক রাঢ়ীর ছেলে। তিনি কৃষিকাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে ওই সড়ক দিয়ে একটি ভেকু মেশিন নেওয়ার সময় পল্লী বিদ্যুতের খুঁটি থেকে একটি তার বিচ্ছিন্ন হয়ে সড়কের ওপর পড়ে যায়। বিষয়টি স্থানীয়রা পল্লী বিদ্যুতের মমিনপুর জোনাল অফিসে জানান। পরে বিদ্যুৎ বিভাগের লোকজন ঘটনাস্থলে গেলেও ছেঁড়া তারটি মেরামত না করেই চলে যান বলে অভিযোগ রয়েছে।

সোমবার দুপুরে গরুর জন্য ঘাস কাটতে ওই সড়কে গেলে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন কৃষক ইউসুফ। স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ স্থানীয়রা পল্লী বিদ্যুতের মমিনপুর জোনাল অফিস ঘেরাও করে বিক্ষোভ করেন। তারা ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পল্লী বিদ্যুতের বাউফল উপজেলার কালিশুরী জোনাল অফিসের এজিএম মশিউর রহমান বলেন, একটি ভেকু মেশিন যাওয়ার সময় লাইনের তার ছিঁড়ে সড়কে পড়ে যায়। এ ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। তিনি বলেন, বিষয়টি তদন্ত করে কারও দায় বা কাজে গাফিলতি পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

পটুয়াখালী পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার মো. আবুল কাসেম বলেন, ঘটনাটি জানার পর বাউফলের কালিশুরী অফিসের এজিএম মশিউর রহমানকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

বাউফল থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং পরিস্থিতি শান্ত আছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)