Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

বিদেশি রাষ্ট্রের দালালদের বাংলাদেশের মাটিতে পা নামাতে দেবেন না: স্পিকার চীন থেকে ৩৫০ কিমি গতির বুলেট ট্রেন আনার আলোচনা চলছে: বিমানমন্ত্রী শেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত টেকনাফে ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু এআইকে উৎপাদনশীলতা ও প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধির কর্মসূচি হিসেবে নিতে হবে: জনপ্রশাসন উপদেষ্টা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ জোরদারের আহ্বান রাষ্ট্রপতির লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ঢাকা দক্ষিণে নাসীরুদ্দীন, উত্তরে আসিফ মাহমুদকে মেয়র প্রার্থী করল এনসিপি ভেজালের দায়ে কাজী ফুডসকে ৮ লাখ টাকা জরিমানা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মহিপুরে ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, পলাতক ১

মিজানুর রহমান রিপন, কলাপাড়া

প্রকাশ : বুধবার, ৯ সেপ্টেম্বর,২০২৬, ১২:৫৪ পিএম
মহিপুরে ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, পলাতক ১

পটুয়াখালীর মহিপুরে বিশেষ অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজাসহ মো. জাহাঙ্গীর পাহলান (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে শানু গাজী (৪৮) নামে অপর এক আসামি পালিয়ে যায়।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ৫ মিনিটে মহিপুর থানাধীন মহিপুর বাজারের ব্রিজের নিচে মো. শাহজাহান হাওলাদারের চায়ের দোকানের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মাদকদ্রব্য কেনাবেচার উদ্দেশ্যে কয়েকজন ওই এলাকায় অবস্থান করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে মহিপুর থানার একটি বিশেষ আভিযানিক দল অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে জাহাঙ্গীর পাহলানকে হাতেনাতে আটক করা সম্ভব হলেও শানু গাজী পালিয়ে যায়। পরে জাহাঙ্গীরের দেহ তল্লাশি করে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতার মো. জাহাঙ্গীর পাহলান মহিপুর থানার বিপিনপুর গ্রামের মৃত জয়নদ্দিন পাহলান ও মৃত ফাতেমা বেগমের ছেলে। পলাতক শানু গাজী মহিপুর থানার আলীপুর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের মৃত ইউসুফ গাজীর ছেলে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মহিপুর থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে। মামলাটি ৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে মামলা নম্বর-৩ হিসেবে রুজু করা হয়। এতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ধারার সারণির ১৯(ক) ও ৪১ ধারা উল্লেখ করা হয়েছে।

তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতার জাহাঙ্গীর পাহলানকে আদালতে সোপর্দ করা হবে। মাদকের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর দেশব্যাপী বিশেষ অভিযানের অংশ হিসেবে মহিপুর থানার আওতাধীন এলাকায় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)