Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৫০০, মামলা ৫৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : বুধবার, ২৬ আগস্ট,২০২৬, ০৬:২৩ পিএম
ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৫০০, মামলা ৫৩

রাজধানীজুড়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) চলমান অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন অপরাধে ৫৩টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ মাদক, চোরাই মালামাল ও বিভিন্ন সরঞ্জামও উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) ডিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৩১ জন, লালবাগ বিভাগে ৪০ জন, ওয়ারী বিভাগে ৫৮ জন, মতিঝিল বিভাগে ৬৩ জন, তেজগাঁও বিভাগে ৭১ জন, মিরপুর বিভাগে সর্বোচ্চ ১৩৬ জন, গুলশান বিভাগে ৫৭ জন, উত্তরা বিভাগে ৩২ জন, গোয়েন্দা বিভাগে (ডিবি) ১০ জন এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগে দুজনকে আটক করা হয়েছে।

অভিযান চলাকালে ৪টি মোটরসাইকেল, ৪টি সিএনজিচালিত অটোরিকশা, ৫টি ভুয়া নম্বর প্লেট, ১ হাজার ২৬৬ পিস ভারতীয় শাড়ি, ২টি মনিটর, ৮টি মোবাইল ফোন, চুরির কাজে ব্যবহৃত ১৬টি ডালি, ৮টি চাবি, একটি কাটার কাঁচি এবং একটি ছিটকিনি উদ্ধার করা হয়।

এ ছাড়া মাদকবিরোধী অভিযানে ২৬ কেজি ১৬০ গ্রাম গাঁজা, ৭ হাজার ২১২ পিস ইয়াবা, ৫ দশমিক ৫ গ্রাম হেরোইন এবং ৪৪০ বোতল এসকাফ সিরাপ (ফেনসিডিল) জব্দ করা হয়েছে।

ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এসব অভিযানে আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ ৫০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন