Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ফেসবুকে গালিগালাজ নিয়ন্ত্রণে আইন করবে সরকার: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর,২০২৬, ০৭:৩৫ পিএম
ফেসবুকে গালিগালাজ নিয়ন্ত্রণে আইন করবে সরকার: তথ্যমন্ত্রী

rupalibangla তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ। ছবি:

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গালিগালাজ ও ভুয়া তথ্যের বিস্তার নিয়ন্ত্রণের পাশাপাশি স্বাধীন সাংবাদিকতা নিশ্চিত করতে যুগোপযোগী সাইবার আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ এ কথা জানিয়েছেন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ভুয়া তথ্যের কারণে যাতে সমাজে অস্থিরতা তৈরি না হয় এবং সাংবাদিকতার স্বাধীনতায় কোনো ধরনের হস্তক্ষেপ না ঘটে—এসব বিষয়কে গুরুত্ব দিয়েই নতুন আইন প্রণয়নের বিষয়ে আলোচনা চলছে।

তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে গালিগালাজসহ বিভিন্ন ধরনের অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড নিয়ন্ত্রণের বিষয়টিও নতুন আইনে বিবেচনায় নেওয়া হচ্ছে। একই সঙ্গে সাংবাদিকদের স্বাধীনভাবে কাজের পরিবেশ নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

আন্দালিব রহমান পার্থ বলেন, নতুন আইন প্রণয়নের পাশাপাশি এর অপব্যবহার যাতে কোনোভাবেই না হয়, সে বিষয়েও সতর্কতা অবলম্বন করা হচ্ছে। সরকারের লক্ষ্য হলো—ভুয়া তথ্য ও অনলাইন অপব্যবহার নিয়ন্ত্রণের পাশাপাশি মতপ্রকাশ ও স্বাধীন সাংবাদিকতার অধিকার সুরক্ষিত রাখা।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন