Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
শনিবার, ১১ জুলাই ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

হরমুজ প্রণালি এড়িয়ে বিকল্প তেল রপ্তানি পথ খুঁজছে যুক্তরাষ্ট্র মৃত্যুঞ্জয়ী সুরবাকেনের হাত ধরে বিশ্বকাপে নরওয়ের ইতিহাস ঢামেককে মানবিক প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদার স্বস্তির জয়ে হোয়াইটওয়াশ এড়ালো বাংলাদেশ কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি তুষার, সম্পাদক মিরন ‘পাকিস্তান ভাঙার ইচ্ছা শেখ মুজিবের ছিল না, তাই স্বাধীনতার ঘোষণা দেননি’ বন্যা মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তরের ৭ জরুরি নির্দেশনা মেগা প্রকল্পে ব্যয় কমাতে উন্নত ফিজিবিলিটি স্টাডির বিকল্প নেই আমিনবাজারে ১.২ কিলোমিটার মহাসড়কজুড়ে বর্জ্য অপসারণ ও নিমগাছ রোপণ করা হবে ভোমরা স্থলবন্দরে রপ্তানিতে ধস, বছরে আয় কমেছে ১,৫১৪ কোটি টাকা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

আর্জেন্টাইন তারকাসহ বিশ্বকাপে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৮ ফুটবলার

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : শনিবার, ১১ জুলাই,২০২৬, ০৫:২৬ পিএম
আর্জেন্টাইন তারকাসহ বিশ্বকাপে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৮ ফুটবলার

৪৮ দল নিয়ে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ এখন কোয়ার্টার ফাইনাল পর্যায়ে। শিরোপার লড়াইয়ে টিকে থাকা শেষ আট দলের অন্তত ১৮ ফুটবলার রয়েছেন নিষেধাজ্ঞার ঝুঁকিতে। কোয়ার্টার ফাইনালে আরেকটি হলুদ কার্ড দেখলেই, তাদের দল সেমিফাইনালে উঠলেও সেই ম্যাচে খেলতে পারবেন না তারা।

ঝুঁকিতে থাকা ফুটবলারদের তালিকায় রয়েছে আর্জেন্টিনা, ইংল্যান্ড, ফ্রান্স, স্পেন, মরক্কো, সুইজারল্যান্ড, বেলজিয়াম ও নরওয়ের খেলোয়াড়রা। সবচেয়ে বেশি চাপে রয়েছে ইংল্যান্ড ও মরক্কো। দুই দলেরই চারজন করে ফুটবলার ইতোমধ্যে নকআউট পর্বে একটি করে হলুদ কার্ড দেখেছেন।

ফ্রান্স ও সুইজারল্যান্ডের তিনজন করে খেলোয়াড়ও একই ঝুঁকিতে আছেন। এছাড়া আর্জেন্টিনা, স্পেন, বেলজিয়াম ও নরওয়ের একজন করে খেলোয়াড় সতর্ক অবস্থায় রয়েছেন।

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে হলুদ কার্ডের নিয়মে পরিবর্তন এনেছে ফিফা। গ্রুপ পর্বে পাওয়া সব হলুদ কার্ড নকআউট পর্ব শুরুর আগে বাতিল (রিসেট) করা হয়েছে। এরপর নকআউট পর্বে পাওয়া হলুদ কার্ডের হিসাব কোয়ার্টার ফাইনাল শেষে আবারও রিসেট হবে।

ফিফার নিয়ম অনুযায়ী, ভিন্ন দুটি ম্যাচে দুটি হলুদ কার্ড দেখলে সংশ্লিষ্ট খেলোয়াড়কে স্বয়ংক্রিয়ভাবে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হতে হবে। ফলে শেষ ৩২ বা শেষ ষোলোর ম্যাচে যারা একটি করে হলুদ কার্ড পেয়েছেন, তারা কোয়ার্টার ফাইনালে আবার হলুদ কার্ড দেখলে সেমিফাইনালে খেলতে পারবেন না।

তবে কোয়ার্টার ফাইনালের পর হলুদ কার্ডের হিসাব নতুন করে শুরু হওয়ায় শুধুমাত্র হলুদ কার্ডের কারণে কোনো খেলোয়াড় ফাইনাল মিস করবেন না। তবে সেমিফাইনালে লাল কার্ড দেখলে তিনি ফাইনালে খেলতে পারবেন না। এছাড়া সহিংস আচরণের ঘটনায় প্রয়োজন হলে অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপ করতে পারবে ফিফার শৃঙ্খলা কমিটি।

নিষেধাজ্ঞার ঝুঁকিতে থাকা ১৮ ফুটবলার:

ইংল্যান্ড: জুড বেলিংহ্যাম, নিকো ও’রাইলি, ডেক্লান রাইস, মার্ক গেহি
মরক্কো: ইসা দিয়োপ, আশরাফ হাকিমি, রেদোয়ান হালহাল, বিলাল এল খানুস
ফ্রান্স: মানু কোনো, মাইকেল ওলিসে, ব্র্যাডলি বারকোলা
সুইজারল্যান্ড: গ্রানিত জাকা, ডেনিস জাকারিয়া, মিরো মুহাইম
আর্জেন্টিনা: গঞ্জালো মন্টিয়েল
স্পেন: ফেররান তোরেস
বেলজিয়াম: ব্র্যান্ডন মেচেলে
নরওয়ে: আন্তোনিও নুসা

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ৯ থেকে ১২ জুলাই, সেমিফাইনাল ১৪ ও ১৫ জুলাই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ ১৮ জুলাই এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ জুলাই।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)