Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
সোমবার, ২ নভেম্বর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন ● রাজপথকে উত্তপ্ত করছে জামায়াত, আগুন দিচ্ছে আওয়ামী লীগ: রাশেদ খাঁন ● ‘শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা’ ● আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ ● কারখানার উৎপাদন সচল ও জানমালের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর ● এবার লালমোহনে সরকারি গাছ কেটে মুরগির খামার নির্মাণ করলেন বিএনপি নেতা কাঞ্চন, এলাকাবাসীর বিক্ষোভ ● যমুনা ব্যাংকের নতুন চেয়ারম্যান মাহমুদুল হক ● গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ডের গেজেট প্রকাশ ● কংগ্রেসে ডেমোক্র্যাটদের জয় হলে নির্বাহী ক্ষমতায় দেশ চালাবে ট্রাম্প ● ‘উসকানি দিচ্ছিল জামায়াত-এনসিপি, গার্মেন্টসকর্মী সেজে আন্দোলনে আ.লীগ’
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

এবার লালমোহনে সরকারি গাছ কেটে মুরগির খামার নির্মাণ করলেন বিএনপি নেতা কাঞ্চন, এলাকাবাসীর বিক্ষোভ

লালমোহন (ভোলা) প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ১ নভেম্বর,২০২৬, ১০:০৩ পিএম
আপডেট : রবিবার, ১ নভেম্বর,২০২৬, ১০:৩৯ পিএম
এবার লালমোহনে সরকারি গাছ কেটে মুরগির খামার নির্মাণ করলেন বিএনপি নেতা কাঞ্চন, এলাকাবাসীর বিক্ষোভ

ভোলার লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়নে রাস্তা প্রশস্ত করার অজুহাতে সরকারি রাস্তার পাশের গাছ কেটে মুরগির খামার নির্মাণের অভিযোগ উঠেছে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খায়রুল হাসান কাঞ্চনের বিরুদ্ধে।

অভিযোগ রয়েছে, রায়চাঁদ বাজার থেকে কর্তারহাট বাজার পর্যন্ত সড়কের দুই পাশের মেহগনি, রেইন্ট্রি ও চাম্বলসহ বিভিন্ন প্রজাতির গাছ কেটে স্থানীয় হাফিজ উদ্দিন বাজার এলাকায় অবস্থিত তাঁর মুরগির খামারে ব্যবহার করা হয়েছে।

এ ঘটনার প্রতিবাদে রবিবার (১ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার কর্তারহাট এলাকায় বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় বাসিন্দারা।

বিক্ষোভকারীদের অভিযোগ, প্রকাশ্যে দিনের আলোতে সরকারি রাস্তার গাছ কেটে নেওয়া হলেও সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো নজরদারি দেখা যায়নি। তাঁদের দাবি, সরকারি সম্পদ এভাবে ব্যক্তিগত কাজে ব্যবহার করা হলে তা শুধু আইন লঙ্ঘনই নয়, পরিবেশের জন্যও ক্ষতিকর। এ ঘটনায় দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং দলীয় পদ থেকে বহিষ্কারের দাবি জানান তাঁরা।

এদিকে, সরকারি গাছ কাটার ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয় সচেতন মহল। তাঁদের মতে, জনবহুল সড়কের পাশ থেকে গাছ কেটে নেওয়ার ঘটনা প্রশাসনের নজরে না আসা উদ্বেগজনক।

অভিযোগের বিষয়ে খায়রুল হাসান কাঞ্চনের বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। তার হোয়াটসঅ্যাপ বার্তা পাঠালেও তিনি সাড়া দেননি, ফলে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

স্থানীয়দের প্রশ্ন, পরিবেশ রক্ষায় যখন বৃক্ষরোপণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে, তখন সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগে জড়িতদের বিরুদ্ধে কী পদক্ষেপ নেবে সংশ্লিষ্ট প্রশাসন ও বন বিভাগ? এখন দেখার বিষয়, অভিযোগের তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয় কি না।

এ বিষয়ে লালমোহন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সিফাত বিন সাদেককে একাধিকবার ফোন করে রিসিভ না করাতে তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)