Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
সোমবার, ২ নভেম্বর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন ● রাজপথকে উত্তপ্ত করছে জামায়াত, আগুন দিচ্ছে আওয়ামী লীগ: রাশেদ খাঁন ● ‘শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা’ ● আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ ● কারখানার উৎপাদন সচল ও জানমালের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর ● এবার লালমোহনে সরকারি গাছ কেটে মুরগির খামার নির্মাণ করলেন বিএনপি নেতা কাঞ্চন, এলাকাবাসীর বিক্ষোভ ● যমুনা ব্যাংকের নতুন চেয়ারম্যান মাহমুদুল হক ● গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ডের গেজেট প্রকাশ ● কংগ্রেসে ডেমোক্র্যাটদের জয় হলে নির্বাহী ক্ষমতায় দেশ চালাবে ট্রাম্প ● ‘উসকানি দিচ্ছিল জামায়াত-এনসিপি, গার্মেন্টসকর্মী সেজে আন্দোলনে আ.লীগ’
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

১১ দলীয় ঐক্যের লং মার্চ

ভয়ে গোপালগঞ্জে পথসভা করবে না জামায়াত: রাশেদ খান

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশ : শনিবার, ৩১ অক্টোবর,২০২৬, ১১:৫১ এ এম
ভয়ে গোপালগঞ্জে পথসভা করবে না জামায়াত: রাশেদ খান

ঢাকা থেকে খুলনাগামী জামায়াতে ইসলামীর লং মার্চের পথে বিভিন্ন জেলায় পথসভা করার পরিকল্পনা থাকলেও গোপালগঞ্জে পথসভা না করার সিদ্ধান্ত নিয়েছে দলটি। এ সিদ্ধান্তের সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।

শনিবার (৩১ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে জামায়াতের এ সিদ্ধান্তকে রাজনৈতিক অপরিপক্বতা বলে মন্তব্য করেন তিনি।

পোস্টে রাশেদ খান লেখেন, জামায়াতে ইসলামী ঢাকা থেকে লং মার্চ করে খুলনা যাচ্ছে। পথে সব জেলায় পথসভা করবে, শুধু গোপালগঞ্জে করবে না। এ বিষয়টি নিয়ে দলটি সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিক ঘোষণাও দিয়েছে। একটি দল রাজনৈতিকভাবে কতটা অপরিপক্ব হলে এমন বিষয়ে সংবাদ সম্মেলন করতে পারে।

তিনি আরও লেখেন, জামায়াতের নেতারা প্রায়ই বক্তব্যে বলেন, এক আল্লাহ ছাড়া তারা কাউকে ভয় করেন না। অথচ গোপালগঞ্জবাসীর ভয়ে দলটি সেখানে কোনো পথসভা করবে না।

রাশেদ খানের ভাষায়, ‘এই হলো তাদের ঈমান, এই হলো তাদের সাহস।’

জামায়াতের রাজনৈতিক সাহসিকতা নিয়ে প্রশ্ন তুলে তিনি লেখেন, ঠিক এই ঈমান ও সাহস নিয়েই সাদিক কায়েমরা নাকি গণভবন দখলের নকশা তৈরি করে ফেলেছিলেন। আজ গোপালগঞ্জ দখলের একটি নকশা তৈরি করে ‘লং মার্চ টু গোপালগঞ্জ’ করা যেত না?

তিনি অভিযোগ করেন, জামায়াত জোট কোনো ধরনের ঝামেলায় জড়াতে চায় না এবং ঝুঁকি নিতেও রাজি নয়। তারা বিরোধী দল হতে চায়, অথচ গোপালগঞ্জে পথসভা করলেই সেটিকে উসকানি হিসেবে বিবেচনা করা হতে পারে—এমন আশঙ্কা করছে।

এ কারণেই লং মার্চ সফল করতে জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ার গোপালগঞ্জবাসীর দোয়া চেয়েছেন বলে উল্লেখ করেন রাশেদ খান।

তিনি আরও লেখেন, জনগণ জামায়াতের কাছ থেকে একটি লড়াকু রাজনৈতিক অবস্থান দেখতে চেয়েছিল। তার মতে, জামায়াত যদি গোপালগঞ্জ অভিমুখে লং মার্চ নিয়ে গিয়ে গোপালগঞ্জকে স্বাধীন ঘোষণা করার মতো দুঃসাহস দেখাত, তাহলে অন্তত জনগণ বিশ্বাস করত যে সাদিক কায়েমরা সত্যিই গণভবন দখলের নকশা প্রস্তুত করেছিলেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)