Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● বাংলাদেশ-জাপান দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী ● লুলার ‘ঐতিহাসিক বিজয়ে’ বিশ্বনেতাদের অভিনন্দন ● প্রেমে পড়া বারণ: জয়া আহসান ● নজরুলের মানবতা, সাম্য ও দেশপ্রেমের চেতনায় তরুণ সমাজকে আলোকিত করতে হবে: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ● সার্বিয়ার নির্বাচনে ছাত্রদের জয়, ভুচিচের দীর্ঘ আধিপত্যে ধাক্কা ● ক্ষমা চান, নইলে কঠোর কর্মসূচি: আইজিপিকে ডিআরইউর ২৪ ঘণ্টার আলটিমেটাম ● লালমোহনে ভুয়া ওয়ারিশ সনদে জমি দখলের অভিযোগ, বিপাকে প্রকৃত দাবিদার ● বাংলাদেশে কার্যক্রম আরও সম্প্রসারণে উইনরক ইন্টারন্যাশনালকে আহ্বান রাষ্ট্রপতির ● হুতি হামলায় বিপর্যস্ত সৌদি আরব, বাতিল ৪ হাজারের বেশি ফ্লাইট ● ‘মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি জেগে ওঠো’, মানিক পশারীর দাফন নিয়ে সোহেল রানা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে ময়মনসিংহে মানববন্ধন

রবিউল ইসলাম হৃদয়,স্টাফ রিপোর্টার

প্রকাশ : রবিবার, ২৫ অক্টোবর,২০২৬, ০৭:২৯ পিএম
সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে ময়মনসিংহে মানববন্ধন

ময়মনসিংহে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার, হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) দুপুর ১২টায় ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আন্তর্জাতিক প্রেস ক্লাবের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য দেন আন্তর্জাতিক প্রেস ক্লাবের ময়মনসিংহ বিভাগীয় সভাপতি আরিফুল ইসলাম মুরাদ, বিভাগীয় সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মুকুল হোসেন, সাধারণ সম্পাদক মো. রাসেল ফকির, মহানগর কমিটির সভাপতি আব্দুল মান্নান ও সাধারণ সম্পাদক মোশারফ হোসেন।

এ ছাড়া বক্তব্য দেন একুশের বাণী পত্রিকার ময়মনসিংহ ব্যুরোপ্রধান শাহ সুলতান রঞ্জু এবং দৈনিক দেশের ডাক-এর প্রতিনিধি রবিউল ইসলাম হৃদয়।

কর্মসূচিতে আন্তর্জাতিক প্রেস ক্লাবের নেতাদের পাশাপাশি ময়মনসিংহ অঞ্চলের বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও সংবাদকর্মীরা অংশ নেন। এ সময় তাঁরা সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানান।

মানববন্ধন শেষে আন্তর্জাতিক প্রেস ক্লাবের নেতৃবৃন্দ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। একই সঙ্গে সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)