Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● বাংলাদেশ-জাপান দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী ● লুলার ‘ঐতিহাসিক বিজয়ে’ বিশ্বনেতাদের অভিনন্দন ● প্রেমে পড়া বারণ: জয়া আহসান ● নজরুলের মানবতা, সাম্য ও দেশপ্রেমের চেতনায় তরুণ সমাজকে আলোকিত করতে হবে: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ● সার্বিয়ার নির্বাচনে ছাত্রদের জয়, ভুচিচের দীর্ঘ আধিপত্যে ধাক্কা ● ক্ষমা চান, নইলে কঠোর কর্মসূচি: আইজিপিকে ডিআরইউর ২৪ ঘণ্টার আলটিমেটাম ● লালমোহনে ভুয়া ওয়ারিশ সনদে জমি দখলের অভিযোগ, বিপাকে প্রকৃত দাবিদার ● বাংলাদেশে কার্যক্রম আরও সম্প্রসারণে উইনরক ইন্টারন্যাশনালকে আহ্বান রাষ্ট্রপতির ● হুতি হামলায় বিপর্যস্ত সৌদি আরব, বাতিল ৪ হাজারের বেশি ফ্লাইট ● ‘মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি জেগে ওঠো’, মানিক পশারীর দাফন নিয়ে সোহেল রানা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বৈচিত্র্যের মধ্যে ঐক্যই বাংলাদেশের শক্তি: সংস্কৃতি মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : রবিবার, ২৫ অক্টোবর,২০২৬, ০৭:৩১ পিএম
বৈচিত্র্যের মধ্যে ঐক্যই বাংলাদেশের শক্তি: সংস্কৃতি মন্ত্রী

বাংলাদেশের পাহাড় ও সমতলের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও সম্প্রীতি আরও সুদৃঢ় করার আহ্বান জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, এমপি।

রোববার(২৫ অক্টোবর) বিকেলে বান্দরবান জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় সাংস্কৃতিক কর্মী ও নৃগোষ্ঠী-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু এবং সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় সংস্কৃতি মন্ত্রী বলেন, “Unity in Diversity—বৈচিত্র্যের মধ্যে ঐক্যই বাংলাদেশের অন্যতম শক্তি।” বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি বহু জাতিগোষ্ঠী, ভাষা, ঐতিহ্য ও জীবনধারার সমন্বয়ে গড়ে উঠেছে। জীবনযাপন ও সাংস্কৃতিক চর্চায় ভিন্নতা থাকলেও বৃহত্তর জাতীয় পরিচয়ের জায়গায় সবাই অভিন্ন। এই বৈচিত্র্যকে ধারণ করেই পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতির ভিত্তিতে জাতীয় ঐক্য আরও সুদৃঢ় করতে হবে।

তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবক্তা। বাংলাদেশি জাতীয়তাবাদের মূল চেতনায় দেশের সব জনগোষ্ঠীর অভিন্ন জাতীয় সত্তা ও পারস্পরিক সম্প্রীতির বিষয়টি গুরুত্ব পায়। পাহাড় ও সমতলের মানুষের জীবনধারা ও সাংস্কৃতিক বৈচিত্র্য বাংলাদেশের সামগ্রিক সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে।

মন্ত্রী বলেন, দেশের বিভিন্ন জনগোষ্ঠীর রয়েছে নিজস্ব ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য, উৎসব ও জীবনাচার। এসব বৈচিত্র্য সংরক্ষণ ও বিকাশের মধ্য দিয়েই বাংলাদেশের সাংস্কৃতিক পরিসর আরও সমৃদ্ধ হবে। অতীতের সংগ্রাম ও গৌরবের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে একটি সমৃদ্ধ, মানবিক ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে আসতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু, এমপি, পাহাড় ও সমতলের মানুষের মধ্যে বিভেদ ও দূরত্ব ভুলে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহমর্মিতা ও সহযোগিতার ভিত্তিতে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। তিনি পার্বত্য অঞ্চলের মানুষের সাংস্কৃতিক বৈচিত্র্য ও ঐতিহ্য সংরক্ষণে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, এমপি, বলেন, দেশের নৃগোষ্ঠীসমূহের জীবনমান উন্নয়ন এবং তাদের স্বতন্ত্র সাংস্কৃতিক ঐতিহ্য, উৎসব ও সংস্কৃতি চর্চার বিকাশে সংস্কৃতি মন্ত্রণালয় বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। এসব উদ্যোগ আরও কার্যকর ও সম্প্রসারিত করার বিষয়ে মন্ত্রণালয় গুরুত্বসহকারে কাজ করছে।

বান্দরবান জেলা প্রশাসক নাজনীন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় পুলিশ সুপার ওহাবুল ইসলাম খন্দকার, সিভিল সার্জনসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, স্থানীয় সাংস্কৃতিক কর্মী এবং নৃগোষ্ঠী-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এর আগে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বান্দরবান নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট পরিদর্শন করেন। এ সময় তিনি ইনস্টিটিউটের কার্যক্রম সম্পর্কে অবহিত হন এবং আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)