Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● বাংলাদেশ-জাপান দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী ● লুলার ‘ঐতিহাসিক বিজয়ে’ বিশ্বনেতাদের অভিনন্দন ● প্রেমে পড়া বারণ: জয়া আহসান ● নজরুলের মানবতা, সাম্য ও দেশপ্রেমের চেতনায় তরুণ সমাজকে আলোকিত করতে হবে: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ● সার্বিয়ার নির্বাচনে ছাত্রদের জয়, ভুচিচের দীর্ঘ আধিপত্যে ধাক্কা ● ক্ষমা চান, নইলে কঠোর কর্মসূচি: আইজিপিকে ডিআরইউর ২৪ ঘণ্টার আলটিমেটাম ● লালমোহনে ভুয়া ওয়ারিশ সনদে জমি দখলের অভিযোগ, বিপাকে প্রকৃত দাবিদার ● বাংলাদেশে কার্যক্রম আরও সম্প্রসারণে উইনরক ইন্টারন্যাশনালকে আহ্বান রাষ্ট্রপতির ● হুতি হামলায় বিপর্যস্ত সৌদি আরব, বাতিল ৪ হাজারের বেশি ফ্লাইট ● ‘মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি জেগে ওঠো’, মানিক পশারীর দাফন নিয়ে সোহেল রানা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বাংলাদেশে কার্যক্রম আরও সম্প্রসারণে উইনরক ইন্টারন্যাশনালকে আহ্বান রাষ্ট্রপতির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : সোমবার, ২৬ অক্টোবর,২০২৬, ০৭:৪৯ পিএম
বাংলাদেশে কার্যক্রম আরও সম্প্রসারণে উইনরক ইন্টারন্যাশনালকে আহ্বান রাষ্ট্রপতির

বাংলাদেশে কৃষি উন্নয়ন, নিরাপদ অভিবাসন, মানবপাচার প্রতিরোধ ও জলবায়ু সহনশীলতাসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম আরও সম্প্রসারণে উইনরক ইন্টারন্যাশনালকে আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার দুপুরে বঙ্গভবনে উইনরক ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাকসুদা মাকসুদির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি গ্রামের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা, কৃষিপণ্যের বিপণন সুবিধা ও মানসম্মত শিক্ষা পৌঁছে দিতে সংস্থাটিকে আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানান।

একই সঙ্গে শিক্ষা ও কৃষিসহ অগ্রাধিকারভিত্তিক বিভিন্ন খাতে সংস্থাটির চলমান কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি বাংলাদেশে এর কার্যক্রম আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

রাষ্ট্রপতি বলেন, শিক্ষা, কৃষি, জলবায়ু সহনশীলতা ও অভিবাসী কর্মীদের সুরক্ষাসহ দেশের বিভিন্ন উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে সরকারি-বেসরকারি অংশীদারত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

উইনরক ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা বাংলাদেশে সংস্থাটির চলমান কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন। এ সময় সংস্থাটির বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগের প্রশংসা করেন রাষ্ট্রপতি।

উল্লেখ্য, উইনরক ইন্টারন্যাশনাল ১৯৮০-এর দশক থেকে বাংলাদেশে কৃষি উন্নয়ন, জীবিকায়ন, জলবায়ু সহনশীলতা ও মানবপাচার প্রতিরোধে কাজ করছে।

এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব, প্রেস সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)