জেলা প্রতিনিধি, ভোলা
ভোলার লালমোহনে অভিযান চালিয়ে ৩৯৩টি ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৯ সেপ্টেম্বর) ভোর ৫টা ৫৫ মিনিটের দিকে উপজেলার পাঙ্গাসিয়া এলাকার গজারিয়া খালঘোঁড়া লঞ্চঘাট বেড়িবাঁধ এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বোরহানউদ্দিন উপজেলার দেউলা বড়পাতা এলাকার রুহুল আমিন খাঁর ছেলে রফিক খাঁ (৪০) এবং একই এলাকার আব্দুল মুন্নাফ ঢালীর ছেলে মো. ইব্রাহিম (৪২)।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, এসআরবি ক্যাম্প ভোলা, এসআরবি-৮ বরিশালের একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ৩৯৩টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় লালমোহন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।