Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

অপ্রতীমের জানাজায় হাজারো মানুষের ঢ্ল দেশে সাশ্রয়ী স্মার্টফোন উৎপাদন শুরু, দাম ৪-৫ হাজার টাকা: অর্থমন্ত্রী হোয়াইট হাউসে সিএনএন প্রতিবেদকের প্রেস পাস জব্দ একাদশে ভর্তির চূড়ান্ত ফল প্রকাশ, ভর্তি শুরু রোববার সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে কর্মকর্তাদের প্রতি আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর পিক্সেল থেকে পার্সপেক্টিভ: তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো ও বিইউপি ইবিতে সামাজিক সংকট নিরসনে আল-কুরআনের রূপরেখা: পরিপ্রেক্ষিত বাংলাদেশ শীর্ষক সেমিনার আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর টানা পাঁচ সিনেমায় ঘনিষ্ঠ দৃশ্য, এরপর যা ঘটেছিল অভিনেত্রীর সঙ্গে
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ময়মনসিংহে ডিবি ও ডিজিএফআই সদস্য পরিচয়ে অপহরণ

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ১৯ সেপ্টেম্বর,২০২৬, ০৭:১০ পিএম
ময়মনসিংহে ডিবি ও ডিজিএফআই সদস্য পরিচয়ে অপহরণ

ময়মনসিংহে ডিবি ও ডিজিএফআই সদস্য পরিচয়ে এক ব্যক্তিকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের চেষ্টার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় অপহৃত ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে।

‎অভিযানে গ্রেপ্তারকৃত ব্যক্তিদের কাছ থেকে একটি মোটরসাইকেল, সাতটি মোবাইল ফোন ও একটি ভুয়া পরিচয়পত্র জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

‎এ ঘটনায় শুক্রবার রাতেই অপহরণের শিকার আব্দুস সামাদ বাদী হয়ে অভিযোগ দায়ের করেন পরে সকালে অভিযোগটি মামলা হিসাবে নথিভুক্ত হয়। পরে আজ শনিবার দুপুরে গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে পাঠায় পুলিশ।

‎এর আগে শুক্রবার(১৮ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে নগরীর জালালের মোড় নটর ডেম কলেজের পেছনে এ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

‎গ্রেপ্তারকৃতরা হলেন, দিনাজপুরের খানসামা থানার ছিট আলোকদি এলাকার মো. শামীম ইসলাম সবুজ (৩৫), ময়মনসিংহ নগরীর সুতিয়াখালী এলাকার আল-আমীন (২০) ও পিয়াস মিয়া (২২), শেরপুরের নকলা থানার চর ভাবনা এলাকার ফারুক আহম্মেদ (৩৫) এবং ময়মনসিংহ নগরীর বাগমারা এলাকার দিদারুল ইসলাম (৫৮)।

‎উদ্ধার যুবক আব্দুস সামাদ সদর উপজেলার চুরখাই ইউনিয়নের পনগাগরা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

‎পুলিশ জানায়, নিয়মিত টহল ডিউটির সময় গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি মডেল থানার এএসআই মো. কাদিরুল ইসলাম জানতে পারেন, জালালের মোড় এলাকায় এক ব্যক্তিকে অপহরণ করে এনে মুক্তিপণ আদায়ের চেষ্টা করা হচ্ছে। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান চালিয়ে অপহৃত ব্যক্তিকে উদ্ধার এবং পাঁচজনকে হাতেনাতে গ্রেপ্তার করে।

‎উদ্ধার হওয়া ব্যক্তির নাম মোঃ আব্দুস সামাদ (৩১)। তিনি ময়মনসিংহের কোতোয়ালি থানার পনঘাগড়া এলাকার আব্দুর রেজ্জাকের ছেলে।

‎এ বিষয়ে ভিক্টিম আব্দুস সামাদ বলেন, শুক্রবার বেলা ১১টার দিকে ময়মনসিংহের চুরখাই এলাকায় গ্রেপ্তার ব্যক্তিরা নিজেদের ডিবি ও ডিজিএফআই সদস্য পরিচয় দিয়ে তাকে মোটরসাইকেলে তুলে নিয়ে যান। পরে জালালের মোড় এলাকায় এনে মাদকের মিথ্যা মামলায় গ্রেপ্তার ও আদালতে চালান দেওয়ার ভয় দেখিয়ে ৫ লাখ টাকা মুক্তিপণ আদায়ের চেষ্টা করা হয়।

‎ এ সময় কাদিরুল ভিক্টিম আব্দুস সামাদের চোখ দেখেই বুজতে পারেন- যুবক আব্দুল সামাদ ট্রাপে পড়েছেন। পরে তাদের অনুসরণ করার একপর্যায়ে কাদিরুল তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়। একই সাথে যুবক আব্দুস সামাদকে উদ্ধার করে।

‎কোতোয়ালি মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) কাদিরুল ইসলাম বলেন, নটর ডেম কলেজের পেছনে একটি নির্মাণাধীন ভবনের কাছে টহল দেওয়ার সময় তিনি একটি মোটরসাইকেলে তিনজনকে যেতে দেখেন। মাঝে বসানো যুবকের সঙ্গে চোখাচোখি হলে তাকে বিপদগ্রস্ত মনে হয়। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তিনি মোটরসাইকেলটির গতিবিধি অনুসরণ করতে থাকেন। এর প্রায় ১৫ থেকে ২০ মিনিট পর তিনি ভুক্তভোগীর চিৎকার শুনতে পান।

‎পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে শামীম ইসলাম নিজেকে সেনাসদস্য হিসেবে পরিচয় দিয়েছেন। সংশ্লিষ্ট ইউনিটের সঙ্গে যোগাযোগ করে পুলিশ জানতে পেরেছে, তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য ছিলেন। ২০০৯ সালে সেনাবাহিনীতে যোগ দেওয়ার পর ২০২১ সালে দুই মাসের বার্ষিক ছুটিতে গিয়ে তিনি আর ইউনিটে ফেরেননি।

‎ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজন সাবেক সেনাসদস্য ও একজন সিটি করপোরেশনের কম্পিউটার অপারেটর আছেন। তারা আগে একই ধরনের ঘটনায় জড়িত ছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)