Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

বাংলাদেশ-ভারত অর্থনৈতিক সহযোগিতা জোরদারে ইতিবাচক আলোচনা মন্ত্রী-প্রতিমন্ত্রীদের ভ্রমণ বিলে নতুন নির্দেশনা 'কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে' ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হলেই কমবে জ্বালানির দাম: ডোনাল্ড ট্রাম্প সাফারি পার্ক থেকে চুরি হওয়া লেমুর গুজরাটে আম্বানির চিড়িয়াখানায় স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়নে অস্ট্রেলিয়ার সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ কাজাখস্তানকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ গ্যাসের সংকট কেটে গেলে বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফিরে যাবে: ডা. জাহেদ টাকা ছাপতে এক বছরে দ্বিগুণ অর্থ খরচ করেছে বাংলাদেশ ব্যাংক ‘আমাকে দমানো সহজ নয়’: অভিনেত্রী বাঁধন
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ত্রিশালে স্ত্রীর কথিত পরকীয়ার জেরে প্রেমিককে কুপিয়ে আহত, স্বামী আটক

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ৭ সেপ্টেম্বর,২০২৬, ০৬:৫৫ পিএম
ত্রিশালে স্ত্রীর কথিত পরকীয়ার জেরে প্রেমিককে কুপিয়ে আহত, স্বামী আটক

ময়মনসিংহের ত্রিশালে স্ত্রীর সঙ্গে বুলু নামের এক ব্যক্তির কথিত পরকীয়া সম্পর্কের জেরে তাকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে স্বামী শহীদের বিরুদ্ধে।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে ত্রিশালের পানের আড়তের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, স্ত্রীর সঙ্গে ওই ব্যক্তির সম্পর্কের বিষয়টি জানতে পেরে ক্ষুব্ধ হয়ে স্বামী শহীদ প্রকাশ্যে তার স্ত্রীর কথিত প্রেমিককে কুপিয়ে আহত করেন। পরে স্থানীয়রা আহত বুলুকে উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

এদিকে ঘটনার পর স্থানীয় জনতা শহীদকে আটক করে মারধর করে। এতে তিনিও আহত হন। পরে খবর পেয়ে ত্রিশাল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে।

ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি করেছে। স্থানীয়দের অভিযোগ, ত্রিশালে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে অনেকে আইন নিজের হাতে তুলে নেওয়ার সাহস পাচ্ছেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)