Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

বাংলাদেশ-ভারত অর্থনৈতিক সহযোগিতা জোরদারে ইতিবাচক আলোচনা মন্ত্রী-প্রতিমন্ত্রীদের ভ্রমণ বিলে নতুন নির্দেশনা 'কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে' ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হলেই কমবে জ্বালানির দাম: ডোনাল্ড ট্রাম্প সাফারি পার্ক থেকে চুরি হওয়া লেমুর গুজরাটে আম্বানির চিড়িয়াখানায় স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়নে অস্ট্রেলিয়ার সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ কাজাখস্তানকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ গ্যাসের সংকট কেটে গেলে বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফিরে যাবে: ডা. জাহেদ টাকা ছাপতে এক বছরে দ্বিগুণ অর্থ খরচ করেছে বাংলাদেশ ব্যাংক ‘আমাকে দমানো সহজ নয়’: অভিনেত্রী বাঁধন
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

টেকনাফে মালয়েশিয়া পাচারের প্রস্তুতিকালে পাঁচজনকে উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ৭ সেপ্টেম্বর,২০২৬, ০৬:৫০ পিএম
টেকনাফে মালয়েশিয়া পাচারের প্রস্তুতিকালে পাঁচজনকে উদ্ধার

কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের প্রস্তুতিকালে পাঁচজনকে উদ্ধার করেছে র‌্যাব-১৫। এ সময় ঘটনাস্থল থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে। তবে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মানবপাচারকারী চক্রের সদস্যরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মধ্যম কচ্ছপিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।

র‌্যাব-১৫-এর সিপিসি-১ (টেকনাফ) জানায়, মধ্যম কচ্ছপিয়া এলাকায় একটি সংঘবদ্ধ মানবপাচারকারী চক্র সমুদ্রপথে কয়েকজনকে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে জড়ো করেছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। অভিযানকারী দল নুরুল কবিরের বসতবাড়ির সামনের সড়কের কাছাকাছি এলাকায় পৌঁছালে সেখানে অবস্থানরত পাচারকারী চক্রের সদস্যরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পাচারের উদ্দেশ্যে জড়ো করে রাখা পাঁচজনকে উদ্ধার করা হয়। একই সময় একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।

র‌্যাবের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, আর্থিক সুবিধার বিনিময়ে ওই পাঁচজনকে নৌযানে করে সমুদ্রপথে মালয়েশিয়ায় পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছিল। তাদের বিদেশে পাচারের পর জবরদস্তিমূলক শ্রম ও সেবা আদায়ের উদ্দেশ্য ছিল বলে জানিয়েছে র‌্যাব।

উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা মিনি বাজার এলাকার সিফাত, সাইফুল ইসলাম, সাঈদ ও শামীম এবং টেকনাফ সদর উপজেলার গোদারবিল এলাকার আব্দুল হামিদ রয়েছেন।

র‌্যাব-১৫-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

র‌্যাব জানায়, অভিযানের সময় পাচারকারী চক্রের সদস্যরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার হওয়া পাঁচজন এবং জব্দ করা মোবাইল ফোন পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

টেকনাফের উপকূলীয় এলাকাকে ব্যবহার করে সমুদ্রপথে মানবপাচার ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। মানবপাচারসহ সংঘবদ্ধ অপরাধ দমনে অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছে র‌্যাব।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)