Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

বিদেশি রাষ্ট্রের দালালদের বাংলাদেশের মাটিতে পা নামাতে দেবেন না: স্পিকার চীন থেকে ৩৫০ কিমি গতির বুলেট ট্রেন আনার আলোচনা চলছে: বিমানমন্ত্রী শেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত টেকনাফে ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু এআইকে উৎপাদনশীলতা ও প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধির কর্মসূচি হিসেবে নিতে হবে: জনপ্রশাসন উপদেষ্টা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ জোরদারের আহ্বান রাষ্ট্রপতির লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ঢাকা দক্ষিণে নাসীরুদ্দীন, উত্তরে আসিফ মাহমুদকে মেয়র প্রার্থী করল এনসিপি ভেজালের দায়ে কাজী ফুডসকে ৮ লাখ টাকা জরিমানা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

নরসিংদীতে অটোরিকশার সঙ্গে সংঘর্ষে ২ বন্ধু নিহত

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ২ ডিসেম্বর,২০২৫, ০২:০৫ পিএম
নরসিংদীতে অটোরিকশার সঙ্গে সংঘর্ষে ২ বন্ধু নিহত

নরসিংদীর শিবপুর উপজেলায় মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই জন।উপজেলার পচারবাড়ি এলাকার শিবপুর-মনোহরদী সড়কে সোমবার রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে শিবপুর মডেল থানার ওসি আফজাল হোসাইন জানান।

নিহতরা হলেন- শিবপুরের বাঘাব ইউনিয়নের উত্তর জয়মঙ্গল গ্রামের মোক্তার হোসেনের ছেলে ২২ বছর বয়সী মাহমুদুল হাসান রাজ ও গাজীপুরের কাপাসিয়া উপজেলার সনমানিয়া গ্রামের ২১ বছর বয়সী আব্দুল জলিলের ছেলে শফিক।
তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

এ ঘটনায় আহত দুজনকে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।পুলিশ ও নিহতদের স্বজনরা বলছেন, রাজ ও শফিক ব্যবসার কাজ শেষে মনোহরদী থেকে মোটরসাইকেলে করে শিবপুরের দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি অটোরিকশার সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়।এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই রাজের মৃত্যু হয়। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যায় শফিক।

ওসি আফজাল হোসাইন বলেন, “ধারণা করা হচ্ছে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)