Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

বিদেশি রাষ্ট্রের দালালদের বাংলাদেশের মাটিতে পা নামাতে দেবেন না: স্পিকার চীন থেকে ৩৫০ কিমি গতির বুলেট ট্রেন আনার আলোচনা চলছে: বিমানমন্ত্রী শেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত টেকনাফে ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু এআইকে উৎপাদনশীলতা ও প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধির কর্মসূচি হিসেবে নিতে হবে: জনপ্রশাসন উপদেষ্টা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ জোরদারের আহ্বান রাষ্ট্রপতির লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ঢাকা দক্ষিণে নাসীরুদ্দীন, উত্তরে আসিফ মাহমুদকে মেয়র প্রার্থী করল এনসিপি ভেজালের দায়ে কাজী ফুডসকে ৮ লাখ টাকা জরিমানা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

গাজিপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে নরসিংদীতে মানববন্ধন

জেলা প্রতিনিধি, নরসিংদী

প্রকাশ : শনিবার, ৯ আগস্ট,২০২৫, ১০:০১ পিএম
গাজিপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে নরসিংদীতে মানববন্ধন

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদ, দোষিদের বিচার এবং সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবীতে নরসিংদীতে মানববন্ধন করেছে জেলায় কর্মরত সাংবাদিকরা।

শনিবার (৯ আগস্ট) সকালে নরসিংদী প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে জেলার সকল প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

এসময় সাংবাদিকরা বলেন, গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে প্রকাশ্যেই কুপিয়ে হত্যা করা হয়েছে। এতে করে গাজীপুরসহ পুরো দেশের সাংবাদিকরাই নিরাপত্তাহীনতা অনুভব করছে। অভিযুক্তদের মধ্য থেকে ইতিমধ্যেই ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবী জানাচ্ছি।

সেই সাথে নরসিংদীসহ সারাদেশের সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। পাশাপাশি সাংবাদিক সুরক্ষা আইনের যথাযথ বাস্তবায়ন দাবী করছি। মানববন্ধনে নরসিংদীতে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত শতাধিক সাংবাদিক অংশ নেয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)