Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

বিদেশি রাষ্ট্রের দালালদের বাংলাদেশের মাটিতে পা নামাতে দেবেন না: স্পিকার চীন থেকে ৩৫০ কিমি গতির বুলেট ট্রেন আনার আলোচনা চলছে: বিমানমন্ত্রী শেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত টেকনাফে ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু এআইকে উৎপাদনশীলতা ও প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধির কর্মসূচি হিসেবে নিতে হবে: জনপ্রশাসন উপদেষ্টা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ জোরদারের আহ্বান রাষ্ট্রপতির লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ঢাকা দক্ষিণে নাসীরুদ্দীন, উত্তরে আসিফ মাহমুদকে মেয়র প্রার্থী করল এনসিপি ভেজালের দায়ে কাজী ফুডসকে ৮ লাখ টাকা জরিমানা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

নরসিংদীতে আ.লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ২

জেলা প্রতিনিধি, নরসিংদী

প্রকাশ : শুক্রবার, ২১ মার্চ,২০২৫, ০৪:২৭ পিএম
নরসিংদীতে আ.লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ২

নরসিংদীর রায়পুরার দুর্গম চরাঞ্চলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় একজন গুলিবিদ্ধসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ জন।

শুক্রবার (২১ মার্চ) ভোরে রায়পুরা উপজেলার চাঁনপুর ইউনিয়নের মোহিনীপুর গ্রামে সংঘর্ষে জড়ায় দল দুটির সমর্থকরা।

নিহতরা হলেন- চাঁনপুর ইউনিয়নের মোহিনীপুর গ্রামের খোরশেদ মিয়ার ছেলে আমিন মিয়া এবং একই গ্রামের বারেক হাজীর ছেলে বাশার। সংঘর্ষের সত্যতা নিশ্চিত করেছেন রায়পুর থানার ওসি আদিল মাহমুদ। জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চাঁনপুর ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম মিয়া ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক সোহাগের সঙ্গে চাঁনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী সামসু মেম্বারের দ্বন্দ্ব চলছিল।

এর জেরে বিএনপি নেতা সামসু ও তার সমর্থকদের এলাকা ছাড়া করেন তারা। ৫ আগস্ট পট পরিবর্তনের পর সামসু মেম্বার ও তার সমর্থকরা ফিরে এসে সালাম মিয়ার সমর্থকদের এলাকা ছাড়া করেন।

শুক্রবার ভোর পাঁচটার দিকে সালাম মিয়া ও তার সমর্থকরা এলাকায় ঢুকতে চাইলে বাধা দেয় বিএনপির লোকজন। এক পর্যায়ে দেশীয় অস্ত্র, দা, ছুরি, ককটেল ও অস্ত্র নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে ও ছুরিকাঘাতে সালাম মিয়ার দুই সমর্থক নিহত হন।

আহত হন উভয়পক্ষের অন্তত ১০ জন। দুইজনের প্রাণহানির ঘটনায় পুরো গ্রামজুড়ে আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে।

রায়পুরা থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) জুবায়ের বলেন, সংঘর্ষে দুই জন নিহত হওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ যাচ্ছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)