Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
রবিবার, ২২ নভেম্বর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● এলপি গ্যাসের বিকল্প হিসেবে জনপ্রিয় হচ্ছে স্মার্ট লাকড়ির চুলা ● শ্রমিক দলের আহ্বায়ক কমিটি গঠন ● বরিশাল জোনাল সেটেলমেন্ট অফিসে অনিয়মের অভিযোগ, রায়ের কপি না পেয়ে ভোগান্তিতে সেবাগ্রহীতারা ● ১০ পুলিশ নিহতের পর পাকিস্তানে স্বর্ণ উত্তোলন বন্ধ, সন্ত্রাসে অর্থায়নের অভিযোগ ● ঐক্যবদ্ধ থাকলে কেউ বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী ● লালমোহনে চরের জমি নিয়ে বিরোধ, বিএনপি নেতা জাকিরসহ ৫ জনের বিরুদ্ধে মামলা ● পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ৫১ বস্তা টাকা ● জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি: রাষ্ট্রপতি ● মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে সরকার তাদের দায় কিছুটা মোচনের চেষ্টা করছে: প্রধানমন্ত্রী ● সশস্ত্র বাহিনী দিবস আজ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও উত্তরসূরিদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশ : শনিবার, ২১ নভেম্বর,২০২৬, ১০:৫০ এ এম
খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও উত্তরসূরিদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরসূরিদের সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২১ নভেম্বর) সকালে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ সংবর্ধনা প্রদান করেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। মহান মুক্তিযুদ্ধে তাঁদের অবদানের স্বীকৃতিস্বরূপ বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরসূরিদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন তিনি।

এ সময় সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা, খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা এবং তাঁদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে, সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।

এ সময় মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)