Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● বাংলাদেশ-জাপান দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী ● লুলার ‘ঐতিহাসিক বিজয়ে’ বিশ্বনেতাদের অভিনন্দন ● প্রেমে পড়া বারণ: জয়া আহসান ● নজরুলের মানবতা, সাম্য ও দেশপ্রেমের চেতনায় তরুণ সমাজকে আলোকিত করতে হবে: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ● সার্বিয়ার নির্বাচনে ছাত্রদের জয়, ভুচিচের দীর্ঘ আধিপত্যে ধাক্কা ● ক্ষমা চান, নইলে কঠোর কর্মসূচি: আইজিপিকে ডিআরইউর ২৪ ঘণ্টার আলটিমেটাম ● লালমোহনে ভুয়া ওয়ারিশ সনদে জমি দখলের অভিযোগ, বিপাকে প্রকৃত দাবিদার ● বাংলাদেশে কার্যক্রম আরও সম্প্রসারণে উইনরক ইন্টারন্যাশনালকে আহ্বান রাষ্ট্রপতির ● হুতি হামলায় বিপর্যস্ত সৌদি আরব, বাতিল ৪ হাজারের বেশি ফ্লাইট ● ‘মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি জেগে ওঠো’, মানিক পশারীর দাফন নিয়ে সোহেল রানা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি, যোগদান না করলে স্ট্যান্ড রিলিজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : রবিবার, ২৫ অক্টোবর,২০২৬, ০৬:২৪ পিএম
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি, যোগদান না করলে স্ট্যান্ড রিলিজ

বিসিএস (পুলিশ) ক্যাডারের তিন কর্মকর্তাকে বদলি করেছে সরকার। তাদের আগামী ২৮ অক্টোবরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে ২৯ অক্টোবর বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য হবেন তারা।

রোববার (২৫ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি নাজমুল হাসানকে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ এনামুল হককে খাগড়াছড়ি এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারের অতিরিক্ত ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম মাহবুবুর রহমানকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়েছে। তিনি বর্তমানে দুর্নীতি দমন কমিশনে (দুদক) সংযুক্ত রয়েছেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)