Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● বাংলাদেশ-জাপান দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী ● লুলার ‘ঐতিহাসিক বিজয়ে’ বিশ্বনেতাদের অভিনন্দন ● প্রেমে পড়া বারণ: জয়া আহসান ● নজরুলের মানবতা, সাম্য ও দেশপ্রেমের চেতনায় তরুণ সমাজকে আলোকিত করতে হবে: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ● সার্বিয়ার নির্বাচনে ছাত্রদের জয়, ভুচিচের দীর্ঘ আধিপত্যে ধাক্কা ● ক্ষমা চান, নইলে কঠোর কর্মসূচি: আইজিপিকে ডিআরইউর ২৪ ঘণ্টার আলটিমেটাম ● লালমোহনে ভুয়া ওয়ারিশ সনদে জমি দখলের অভিযোগ, বিপাকে প্রকৃত দাবিদার ● বাংলাদেশে কার্যক্রম আরও সম্প্রসারণে উইনরক ইন্টারন্যাশনালকে আহ্বান রাষ্ট্রপতির ● হুতি হামলায় বিপর্যস্ত সৌদি আরব, বাতিল ৪ হাজারের বেশি ফ্লাইট ● ‘মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি জেগে ওঠো’, মানিক পশারীর দাফন নিয়ে সোহেল রানা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বঙ্গোপসাগরে তেল-গ্যাস উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আমন্ত্রণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : রবিবার, ২৫ অক্টোবর,২০২৬, ০৫:৪৯ পিএম
বঙ্গোপসাগরে তেল-গ্যাস উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আমন্ত্রণ

rupalibangla স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস। ছবি:

বঙ্গোপসাগরের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে তেল-গ্যাস উত্তোলনে সুইডেনের অভিজ্ঞ ও শীর্ষস্থানীয় কোম্পানিগুলোকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

রোববার (২৫ অক্টোবর) জাতীয় সংসদে স্পিকারের কার্যালয়ে ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।

সাক্ষাতে বাংলাদেশ ও সুইডেনের সংসদীয় সম্পর্ক জোরদার, সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং ক্রীড়া ও সংস্কৃতিসহ দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

স্পিকার বলেন, দীর্ঘদিন ধরে বাংলাদেশের অন্যতম বিশ্বস্ত উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করছে সুইডেন। দেশটির এককক্ষবিশিষ্ট সংসদীয় ব্যবস্থা ও প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের সঙ্গে বাংলাদেশের সংসদীয় কাঠামোর বিভিন্ন ক্ষেত্রে সাদৃশ্য রয়েছে।

তিনি বলেন, বাংলাদেশ ও সুইডেনের মধ্যে সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন করা সম্ভব হলে তা উভয় দেশের সংসদীয় গণতন্ত্রের বিকাশ ও বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা তুলে ধরে হাফিজ উদ্দিন আহমদ বলেন, এ দেশের মানুষ গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের মাধ্যমে ছাত্রসমাজ ও সাধারণ মানুষ স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

ভবিষ্যৎ সংসদীয় গণতন্ত্র প্রসঙ্গে স্পিকার বলেন, জনগণ যাতে নিজেদের পছন্দের দল ও প্রার্থীর পক্ষে স্বাধীনভাবে ভোট দিতে পারে, সে পরিবেশ নিশ্চিত করা হচ্ছে। ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই জনগণ সংসদীয় গণতন্ত্রের মূল ভিত্তি শক্তিশালী করে।

সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস দেশটির সংসদীয় ব্যবস্থা সম্পর্কে জানান, সুইডিশ পার্লামেন্টে ৩৪৯টি আসন রয়েছে। সংসদ সদস্যরা জনগণের প্রত্যক্ষ ভোটে চার বছরের জন্য নির্বাচিত হন। দেশটি সাংবিধানিক রাজতন্ত্র হলেও রাষ্ট্র পরিচালনার রাজনৈতিক ও প্রশাসনিক ক্ষমতা পার্লামেন্ট এবং নির্বাচিত সরকারের হাতে ন্যস্ত।

বৈঠকে স্পিকার চলমান সংবিধান সংস্কার কমিটির কার্যক্রম ও অগ্রগতি সম্পর্কেও রাষ্ট্রদূতকে অবহিত করেন। এ সময় দুই দেশের সংসদের মধ্যে সম্পর্ক জোরদারে সংসদীয় মৈত্রী গ্রুপ ও ককাস গঠনের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি বাংলাদেশে সুইডিশ বিনিয়োগ বাড়ানোর সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

সৌজন্য সাক্ষাতে সুইডিশ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)