নিজস্ব প্রতিবেদক
স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি চূড়ান্ত করতে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ, আব্দুর রহমানেল মাছউদ, বেগম তাহমিদা আহমদ ও মো. আনোয়ারুল ইসলাম সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।
এর আগে গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বৈঠক আহ্বানের বিষয়টি নিশ্চিত করেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ।
বৈঠকের আলোচ্যসূচি অনুযায়ী, স্থানীয় সরকার পরিষদের নির্বাচনী সময়সূচি নির্ধারণের বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। পাশাপাশি জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তাদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা অর্পণের বিষয়টিও আলোচনায় স্থান পেয়েছে।
বৈঠকে আলোচনার পর স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি নিয়ে কমিশনের পরবর্তী সিদ্ধান্ত জানা যেতে পারে।