Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

এনআইডি সংশোধন ও হারানো কার্ড তুলতে নতুন ফি নির্ধারণ করল ইসি কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে জনপ্রশাসন হবে অধিকতর জনবান্ধব: জনপ্রশাসন উপদেষ্টা রক্তমাখা জাতীয় পতাকা প্রধানমন্ত্রীর হাতে তুলে দিলেন জুলাই যোদ্ধা আজিজুর দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় বাকৃবির অবদান গুরুত্বপূর্ণ: ইউজিসি চেয়ারম্যান চরফ্যাশন প্রেসক্লাবের সেক্রেটারী কামাল গোলদারকে নিয়ে ফেসবুকে অপপ্রচার, সাংবাদিকদের প্রতিবাদ আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র জামায়াতের মস্তিষ্কে চলছে এনসিপি, ‘দাঁতভাঙা জবাব’ দেওয়ার হুঁশিয়ারি ভারত সফরে যাচ্ছেন বিসিবি সভাপতি তামিম অনুভূতিটা ভাষায় প্রকাশ করার মতো নয়: অপু বিশ্বাস বাংলাদেশে এডিবির নতুন কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

খুব শিগগিরই এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : বৃহস্পতিবার, ৩০ জুলাই,২০২৬, ০২:৫৪ পিএম
খুব শিগগিরই এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

rupalibangla স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। ছবি:

দেশব্যাপী খুব শিগগিরই এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। একই সঙ্গে ইউনিয়ন ও ওয়ার্ডভিত্তিক প্রাথমিক স্বাস্থ্য ইউনিট স্থাপন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০০ শয্যায় উন্নীত করা এবং মা ও নবজাতকের সমন্বিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর মহাখালীর নিপসম মিলনায়তনে ২০২৫-২৬ অর্থবছরের রাজস্ব খাতে পরিচালিত গবেষণা কার্যক্রমের ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্যব্যবস্থাকে শুধু চিকিৎসানির্ভর নয়, প্রতিরোধভিত্তিক ব্যবস্থায় রূপান্তর করতে হবে। অসংক্রামক ও দীর্ঘমেয়াদি রোগের ঝুঁকি বাড়তে থাকায় গবেষণা, উদ্ভাবন এবং প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় এখনই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রয়োজন।

তিনি জানান, দেশের প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করতে দ্রুত এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। পাশাপাশি প্রতিটি মানুষের জন্য মানসম্মত ও সমতাভিত্তিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করছে।

চিকিৎসকদের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী বলেন, পেশাজীবনের শুরু থেকেই দায়িত্বশীলতা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে হবে। অসহায় মানুষের শেষ আশ্রয়স্থল চিকিৎসক—তাই তাদের মানবিকতা ও দায়িত্ববোধের পরিচয় দিতে হবে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ডা. এস. এম. জিয়াউদ্দিন হায়দার বলেন, স্বাস্থ্য খাতে দক্ষ গবেষক তৈরিতে নিপসম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি রোগ প্রতিরোধভিত্তিক স্বাস্থ্যব্যবস্থাকে আরও শক্তিশালী করার পাশাপাশি হেলথ কার্ডের সঙ্গে কার্যকর রোগী রেফারেল ব্যবস্থা সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে স্বাস্থ্য খাতের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, গবেষক ও বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)