Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

এনআইডি সংশোধন ও হারানো কার্ড তুলতে নতুন ফি নির্ধারণ করল ইসি কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে জনপ্রশাসন হবে অধিকতর জনবান্ধব: জনপ্রশাসন উপদেষ্টা রক্তমাখা জাতীয় পতাকা প্রধানমন্ত্রীর হাতে তুলে দিলেন জুলাই যোদ্ধা আজিজুর দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় বাকৃবির অবদান গুরুত্বপূর্ণ: ইউজিসি চেয়ারম্যান চরফ্যাশন প্রেসক্লাবের সেক্রেটারী কামাল গোলদারকে নিয়ে ফেসবুকে অপপ্রচার, সাংবাদিকদের প্রতিবাদ আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র জামায়াতের মস্তিষ্কে চলছে এনসিপি, ‘দাঁতভাঙা জবাব’ দেওয়ার হুঁশিয়ারি ভারত সফরে যাচ্ছেন বিসিবি সভাপতি তামিম অনুভূতিটা ভাষায় প্রকাশ করার মতো নয়: অপু বিশ্বাস বাংলাদেশে এডিবির নতুন কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

‘ঘুষখোররা’ এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: ফখরুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : বৃহস্পতিবার, ৩০ জুলাই,২০২৬, ০২:১৪ পিএম
‘ঘুষখোররা’ এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: ফখরুল

rupalibangla স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি:

আগে যারা ঘুষ গ্রহণ করতেন, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি বলেন, সমাজে এখনো কাঙ্ক্ষিত পরিবর্তন দৃশ্যমান হয়নি। তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সেই পরিবর্তনের আশা দেখছেন তিনি।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে রাজধানীর তথ্য ভবনে আয়োজিত এক প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “যারা আগে ঘুষ খেত, তারা এখনও ঘুষ খায়। এখন তারা বড় জুলাই আন্দোলনকারী সেজেছে। সমাজে এখনো প্রত্যাশিত পরিবর্তন দেখা যাচ্ছে না।”

তিনি বলেন, সরকার পরিচালনার পাঁচ মাস পেরিয়ে গেলেও কাঙ্ক্ষিত অনেক পরিবর্তন বাস্তবায়িত হয়নি। তবে প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবর্তনের যে প্রত্যাশা তৈরি করেছেন, তা বাস্তবায়িত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিএনপি মহাসচিব বলেন, স্বাধীনতার ৫৫ বছর পরও দেশের মানুষের জীবনমানের কাঙ্ক্ষিত উন্নয়ন না হওয়া দুর্ভাগ্যজনক। তার ভাষ্য, ক্ষমতায় গেলেই ক্ষমতাসীনদের মধ্যে ক্ষমতা আঁকড়ে ধরে রাখার একটি প্রবণতা তৈরি হয়। এই রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের লক্ষ্যেই জুলাই আন্দোলনে তরুণরা রক্ত দিয়েছে।

তিনি আরও বলেন, জুলাইয়ের আত্মত্যাগকে ধারণ করে রাষ্ট্র ও সমাজে পরিবর্তনের উদ্যোগ নিতে হবে। অন্যথায় আন্দোলনে দেওয়া ত্যাগ বৃথা যাবে। বিএনপি সমাজব্যবস্থার ইতিবাচক পরিবর্তনে কাজ করতে চায় বলেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, জুলাই আন্দোলনকে কেন্দ্র করে কেউ যেন ব্যক্তিস্বার্থ বা ব্যবসা না করতে পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)