Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
শনিবার, ১১ জুলাই ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

মৃত্যুঞ্জয়ী সুরবাকেনের হাত ধরে বিশ্বকাপে নরওয়ের ইতিহাস ঢামেককে মানবিক প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদার স্বস্তির জয়ে হোয়াইটওয়াশ এড়ালো বাংলাদেশ কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি তুষার, সম্পাদক মিরন ‘পাকিস্তান ভাঙার ইচ্ছা শেখ মুজিবের ছিল না, তাই স্বাধীনতার ঘোষণা দেননি’ বন্যা মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তরের ৭ জরুরি নির্দেশনা মেগা প্রকল্পে ব্যয় কমাতে উন্নত ফিজিবিলিটি স্টাডির বিকল্প নেই আমিনবাজারে ১.২ কিলোমিটার মহাসড়কজুড়ে বর্জ্য অপসারণ ও নিমগাছ রোপণ করা হবে ভোমরা স্থলবন্দরে রপ্তানিতে ধস, বছরে আয় কমেছে ১,৫১৪ কোটি টাকা আর্জেন্টাইন তারকাসহ বিশ্বকাপে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৮ ফুটবলার
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার আহ্বান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : শনিবার, ১১ জুলাই,২০২৬, ০৯:২২ এ এম
শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার আহ্বান

সাজাপ্রাপ্ত, পলাতক ও ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বক্তব্য প্রচারের ক্ষেত্রে আদালতের নির্দেশনা ও প্রচলিত আইন মেনে চলতে দেশের সব গণমাধ্যমের প্রতি অনুরোধ জানিয়েছে সরকার।

শুক্রবার (১০ জুলাই) প্রকাশিত এক সরকারি তথ্য বিবরণীতে এ অনুরোধ জানানো হয়।

তথ্য বিবরণীতে দেশের সব প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন সংবাদমাধ্যম, পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলোর দৃষ্টি আকর্ষণ করে বলা হয়, ২০২৪ সালের ৫ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা জারি করেন।

এতে আরও বলা হয়, বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী আদালতের সাজাপ্রাপ্ত ও পলাতক কোনো ব্যক্তির বক্তব্য, সাক্ষাৎকার কিংবা অডিও-ভিডিও ভাষণ গণমাধ্যমে প্রচারের ওপর আইনগত বিধিনিষেধ রয়েছে।

সরকারের তথ্য বিবরণীতে বলা হয়, দেশের আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে এবং আদালতের নির্দেশনার প্রতি সম্মান জানিয়ে শেখ হাসিনার কোনো ভাষণ, বিবৃতি বা বক্তব্য—সরাসরি বা ধারণকৃত—টেলিভিশন, বেতার, সংবাদপত্র, অনলাইন নিউজ পোর্টাল কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমসহ কোনো গণমাধ্যমে প্রচার বা প্রকাশ না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।

এ ছাড়া দেশের সব গণমাধ্যম, সংশ্লিষ্ট অংশীজন ও নাগরিকরা প্রচলিত আইন এবং আদালতের নির্দেশনার প্রতি যথাযথ শ্রদ্ধা প্রদর্শন ও তা প্রতিপালনে সহযোগিতা করবেন বলে সরকার আশা প্রকাশ করেছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)