Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

খামেনির জানাজায় খাবার বিতরণ করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী জুলাই সনদ বাস্তবায়ন না হলে নতুন আন্দোলনের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর সফরের পর খুলল মালয়েশিয়ার শ্রমবাজার প্রশাসনে ফ্যাসিবাদীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: যুবলীগের দুই নেতাকর্মী আটক কক্সবাজারে পাহাড়ধসে নিহত বেড়ে ১১ উচ্চশিক্ষায় সহযোগিতা বাড়াতে আগ্রহী ইউজিসি ও পাকিস্তান এইচইসি রাবিতে আন্তর্জাতিক মুট কোর্ট প্রতিযোগিতা সম্পন্ন গণতন্ত্র শক্তিশালীকরণে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে উপহার দেওয়া মেসির অটোগ্রাফ জার্সি জাতীয় জাদুঘরে
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

জাতীয় জাদুঘরে তাদাও আন্দোর নকশায় শিশু গ্রন্থাগার

দ্রুত বাস্তবায়নের আশ্বাস জাপানের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : মঙ্গলবার, ৭ জুলাই,২০২৬, ১২:৫৯ পিএম
জাতীয় জাদুঘরে তাদাও আন্দোর নকশায় শিশু গ্রন্থাগার

বাংলাদেশ জাতীয় জাদুঘর প্রাঙ্গণে বিশ্বখ্যাত জাপানি স্থপতি তাদাও আন্দো-র নকশায় নির্মিতব্য আধুনিক শিশু গ্রন্থাগার প্রকল্প দ্রুত বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দিয়েছে জাপান। একই সঙ্গে বাংলাদেশ ও জাপানের মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা আরও সম্প্রসারণে উভয় দেশ আগ্রহ প্রকাশ করেছে।

মঙ্গলবার (৭ জুলাই) সচিবালয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচির সৌজন্য সাক্ষাতে এসব বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে সংস্কৃতিমন্ত্রী বলেন, স্বাধীনতার পর থেকেই জাপান বাংলাদেশের অন্যতম বিশ্বস্ত উন্নয়ন সহযোগী। গত পাঁচ দশকেরও বেশি সময় ধরে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পারস্পরিক আস্থা ও সহযোগিতার নতুন উচ্চতায় পৌঁছেছে। বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে জাপানের ধারাবাহিক সহায়তার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

দুই দেশের সাংস্কৃতিক সম্পর্ক আরও জোরদারে ১৯৮২ সালের সাংস্কৃতিক চুক্তি এবং ২০০৫ সালের সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি (সিইপি) নবায়ন ও যুগোপযোগী করার প্রস্তাব দেন মন্ত্রী। তিনি বলেন, অর্থনৈতিক অংশীদারিত্বের পাশাপাশি সাংস্কৃতিক বিনিময়ের ক্ষেত্রেও দুই দেশের সহযোগিতার ব্যাপক সম্ভাবনা রয়েছে।

বৈঠকে বাংলাদেশ জাতীয় জাদুঘর প্রাঙ্গণে বিশ্বখ্যাত স্থপতি তাদাও আন্দোর নকশায় নির্মাণাধীন বাংলাদেশ চিলড্রেনস লাইব্রেরি প্রকল্পের অগ্রগতি নিয়েও আলোচনা হয়। ২০২৩ সালের ২৭ এপ্রিল স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, এই গ্রন্থাগার বাংলাদেশ-জাপান বন্ধুত্বের এক স্থায়ী প্রতীক হবে এবং শিশুদের মেধা, মনন ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি প্রকল্পটির দ্রুত বাস্তবায়নে জাপানের সহযোগিতা কামনা করেন।

জবাবে জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি প্রকল্পটি দ্রুত বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। তিনি বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য, লোকশিল্প ও চারুকলার প্রশংসা করে বলেন, আন্তর্জাতিক এশীয় চারুকলা প্রদর্শনীতে জাপানের অংশগ্রহণ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, জাদুঘরের আধুনিকায়ন, প্রত্নতাত্ত্বিক গবেষণা, সাংস্কৃতিক প্রতিনিধি ও শিল্পী বিনিময় এবং গ্রন্থাগার ও আর্কাইভস খাতের প্রযুক্তিগত উন্নয়নে জাপান সহযোগিতা অব্যাহত রাখবে।

বৈঠকে সংস্কৃতি বিষয়ক ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ঢাকাস্থ জাপান দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শেষে উভয় পক্ষ শুভেচ্ছা স্মারক ও ক্রেস্ট বিনিময় করেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)