Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

খামেনির জানাজায় খাবার বিতরণ করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী জুলাই সনদ বাস্তবায়ন না হলে নতুন আন্দোলনের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর সফরের পর খুলল মালয়েশিয়ার শ্রমবাজার প্রশাসনে ফ্যাসিবাদীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: যুবলীগের দুই নেতাকর্মী আটক কক্সবাজারে পাহাড়ধসে নিহত বেড়ে ১১ উচ্চশিক্ষায় সহযোগিতা বাড়াতে আগ্রহী ইউজিসি ও পাকিস্তান এইচইসি রাবিতে আন্তর্জাতিক মুট কোর্ট প্রতিযোগিতা সম্পন্ন গণতন্ত্র শক্তিশালীকরণে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে উপহার দেওয়া মেসির অটোগ্রাফ জার্সি জাতীয় জাদুঘরে
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

চার বিভাগে অতি ভারী বৃষ্টির সতর্কতা, পাহাড়ধস ও বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : মঙ্গলবার, ৭ জুলাই,২০২৬, ১০:১১ এ এম
চার বিভাগে অতি ভারী বৃষ্টির সতর্কতা, পাহাড়ধস ও বন্যার শঙ্কা

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে অব্যাহত রয়েছে ভারী বর্ষণ। গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে। এর মধ্যে কক্সবাজারে সর্বোচ্চ ২৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ পরিস্থিতিতে আগামী ৪৮ ঘণ্টায় দেশের চার বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে আগামী ৭২ ঘণ্টায় কক্সবাজার, বান্দরবান, চট্টগ্রাম, রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে পাহাড়ি ঢল, পাহাড়ধস এবং আকস্মিক বন্যার উচ্চ ঝুঁকির সতর্কতা জারি করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, আগামী ৪৮ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত ভারী এবং ৮৮ মিলিমিটারের বেশি অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।

তিনি বলেন, অতিভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম মহানগরীর নিচু এলাকায় সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। পাশাপাশি চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকাগুলোতে ভূমিধসের ঝুঁকিও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

এদিকে দেশের ১৮ জেলার ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। জেলাগুলো হলো—রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট। এসব জেলার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কক্সবাজারে ২৪০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এছাড়া কুতুবদিয়ায় ১৪৯ মিলিমিটার, চট্টগ্রামে ১৩৮ মিলিমিটার, সন্দ্বীপে ১১৯ মিলিমিটার, বান্দরবানে ৮৩ মিলিমিটার, পটুয়াখালীতে ৬৩ মিলিমিটার এবং খেপুপাড়ায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

সংস্থাটি জানিয়েছে, আগামী চার দিন দেশজুড়ে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসেও একই ধরনের আবহাওয়া বিরাজ করার সম্ভাবনা রয়েছে।

এদিকে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত কক্সবাজার ও বান্দরবান জেলায় আরও ২০০ থেকে ৩০০ মিলিমিটার এবং চট্টগ্রাম, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলায় ১০০ থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে।

অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে ইতোমধ্যে কক্সবাজার ও বান্দরবানের বিভিন্ন নদ-নদীতে পাহাড়ি ঢল নেমেছে। মাতামুহুরী নদীর পানি বন্যা বিপৎসীমার কাছাকাছি পৌঁছে গেছে। সংশ্লিষ্ট এলাকায় বসবাসকারী জনগণকে সতর্ক থাকার পাশাপাশি স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)