Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

এনআইডি সংশোধন ও হারানো কার্ড তুলতে নতুন ফি নির্ধারণ করল ইসি কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে জনপ্রশাসন হবে অধিকতর জনবান্ধব: জনপ্রশাসন উপদেষ্টা রক্তমাখা জাতীয় পতাকা প্রধানমন্ত্রীর হাতে তুলে দিলেন জুলাই যোদ্ধা আজিজুর দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় বাকৃবির অবদান গুরুত্বপূর্ণ: ইউজিসি চেয়ারম্যান চরফ্যাশন প্রেসক্লাবের সেক্রেটারী কামাল গোলদারকে নিয়ে ফেসবুকে অপপ্রচার, সাংবাদিকদের প্রতিবাদ আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র জামায়াতের মস্তিষ্কে চলছে এনসিপি, ‘দাঁতভাঙা জবাব’ দেওয়ার হুঁশিয়ারি ভারত সফরে যাচ্ছেন বিসিবি সভাপতি তামিম অনুভূতিটা ভাষায় প্রকাশ করার মতো নয়: অপু বিশ্বাস বাংলাদেশে এডিবির নতুন কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

নরসিংদীতে পুকুরে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ৫ জুলাই,২০২৬, ১২:০২ পিএম
নরসিংদীতে পুকুরে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু

নরসিংদীর মনোহরদী উপজেলায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (৪ জুলাই) বিকেলে উপজেলার খিদিরপুর ইউনিয়নের চর আহাম্মদপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলো—ময়মনসিংহের গফরগাঁও উপজেলার সাইফুল ইসলামের মেয়ে ফাতেমা, তুহিন মিয়ার মেয়ে আশামনি এবং শুক্কুর আলীর মেয়ে সুমাইয়া। তাদের মধ্যে ফাতেমা ও আশামনি কওমি মাদরাসার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী এবং সুমাইয়া স্থানীয় একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফাতেমা ও আশামনি চর আহাম্মদপুর গ্রামের খোরশেদ মিয়ার ছেলে ও মেয়ের ঘরের নাতনি। অপরদিকে সুমাইয়া খোরশেদ মিয়ার ছোট ভাইয়ের মেয়ে।

শনিবার দুপুরে তিন শিশু বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে সুমাইয়া পানিতে ডুবে যায়। তাকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে ফাতেমা ও আশামনিও গভীর পানিতে তলিয়ে যায়।

দীর্ঘ সময় পার হলেও শিশুরা বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে স্বজন ও স্থানীয় লোকজন পুকুরে নেমে খোঁজাখুঁজি চালিয়ে তিন শিশুর মরদেহ উদ্ধার করেন।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “এটি অত্যন্ত মর্মান্তিক ও বেদনাদায়ক ঘটনা। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)