Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

এনআইডি সংশোধন ও হারানো কার্ড তুলতে নতুন ফি নির্ধারণ করল ইসি কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে জনপ্রশাসন হবে অধিকতর জনবান্ধব: জনপ্রশাসন উপদেষ্টা রক্তমাখা জাতীয় পতাকা প্রধানমন্ত্রীর হাতে তুলে দিলেন জুলাই যোদ্ধা আজিজুর দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় বাকৃবির অবদান গুরুত্বপূর্ণ: ইউজিসি চেয়ারম্যান চরফ্যাশন প্রেসক্লাবের সেক্রেটারী কামাল গোলদারকে নিয়ে ফেসবুকে অপপ্রচার, সাংবাদিকদের প্রতিবাদ আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র জামায়াতের মস্তিষ্কে চলছে এনসিপি, ‘দাঁতভাঙা জবাব’ দেওয়ার হুঁশিয়ারি ভারত সফরে যাচ্ছেন বিসিবি সভাপতি তামিম অনুভূতিটা ভাষায় প্রকাশ করার মতো নয়: অপু বিশ্বাস বাংলাদেশে এডিবির নতুন কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ভক্তি ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে ময়মনসিংহে শেষ হলো ৯ দিনব্যাপী উল্টো রথযাত্রা মহোৎসব

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশ : শনিবার, ২৫ জুলাই,২০২৬, ০২:৪৯ পিএম
আপডেট : শনিবার, ২৫ জুলাই,২০২৬, ০২:৫৫ পিএম
ভক্তি ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে ময়মনসিংহে শেষ হলো ৯ দিনব্যাপী উল্টো রথযাত্রা মহোৎসব

ভক্তি, আনন্দ, হরিনাম সংকীর্তন ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ময়মনসিংহে উল্টো রথযাত্রার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে শ্রীশ্রী জগন্নাথদেবের ৯ দিনব্যাপী রথযাত্রা মহোৎসব।

শুক্রবার (২৪ জুলাই) আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) পরিচালিত ময়মনসিংহের কেন্দ্রীয় দুর্গাবাড়ী মন্দিরে উল্টো রথযাত্রার আয়োজন করা হয়। এ উপলক্ষে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা হাজারো ভক্ত, সনাতন ধর্মাবলম্বী ও দর্শনার্থীদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ ও আশপাশের এলাকা।

উৎসবের অংশ হিসেবে শ্রীশ্রী জগন্নাথদেব, বলরাম ও সুভদ্রাকে সুসজ্জিত রথে অধিষ্ঠিত করে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। ঢাক, করতাল, শঙ্খধ্বনি এবং হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে ভক্তরা রথের রশি টেনে ভগবানের আশীর্বাদ কামনা করেন। শোভাযাত্রাটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়।

এ উপলক্ষে মন্দির প্রাঙ্গণে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ। তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সব ধর্মের মানুষ নিজ নিজ ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে পালন করবে—এটাই আমাদের ঐতিহ্য। তিনি এ ঐতিহ্য রক্ষায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়। উৎসব উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেন। কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে উল্টো রথযাত্রা মহোৎসবের সমাপ্তি ঘটে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)