Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

এনআইডি সংশোধন ও হারানো কার্ড তুলতে নতুন ফি নির্ধারণ করল ইসি কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে জনপ্রশাসন হবে অধিকতর জনবান্ধব: জনপ্রশাসন উপদেষ্টা রক্তমাখা জাতীয় পতাকা প্রধানমন্ত্রীর হাতে তুলে দিলেন জুলাই যোদ্ধা আজিজুর দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় বাকৃবির অবদান গুরুত্বপূর্ণ: ইউজিসি চেয়ারম্যান চরফ্যাশন প্রেসক্লাবের সেক্রেটারী কামাল গোলদারকে নিয়ে ফেসবুকে অপপ্রচার, সাংবাদিকদের প্রতিবাদ আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র জামায়াতের মস্তিষ্কে চলছে এনসিপি, ‘দাঁতভাঙা জবাব’ দেওয়ার হুঁশিয়ারি ভারত সফরে যাচ্ছেন বিসিবি সভাপতি তামিম অনুভূতিটা ভাষায় প্রকাশ করার মতো নয়: অপু বিশ্বাস বাংলাদেশে এডিবির নতুন কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ময়মনসিংহে ১০০ বোতল ভারতীয় মদ ও প্রাইভেটকারসহ গ্রেপ্তার ৩

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ২৩ জুলাই,২০২৬, ০৮:০৩ পিএম
ময়মনসিংহে ১০০ বোতল ভারতীয় মদ ও প্রাইভেটকারসহ গ্রেপ্তার ৩

ময়মনসিংহে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ১০০ বোতল ভারতীয় মদ ও একটি প্রাইভেটকারসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ২১ জুলাই রাত ১১টা ৪০ মিনিটে কোতোয়ালী মডেল থানার রঘুরামপুর নয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। জেলা পুলিশ সুপারের সার্বিক তত্ত্বাবধানে এবং ডিবি (দক্ষিণ) শাখার নেতৃত্বে পরিচালিত অভিযানে এসব মদ জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার নগরকুল (দামিহা) এলাকার মো. আনোয়ার হোসেন (২২), গাজীপুরের শ্রীপুর উপজেলার নয়নপুর (ফরিদপুর) এলাকার মো. কামাল (৩০) এবং একই উপজেলার তেলীহাটি এলাকার মো. নাজমুল হাসান (২৬)।

অভিযানে আনুমানিক তিন লাখ টাকা মূল্যের ১০০ বোতল ভারতীয় মদ এবং মাদক পরিবহনে ব্যবহৃত প্রায় ১২ লাখ টাকা মূল্যের একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। জব্দকৃত আলামতের মোট আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের দাবি, গ্রেপ্তার তিনজন দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত। উদ্ধার হওয়া মদের ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

এ ছাড়া, এই চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)