Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
বুধবার, ৪ নভেম্বর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● অবকাঠামো ও বিনিয়োগে সহযোগিতা বাড়াতে চায় চীনা প্রতিষ্ঠান সিআরসিসি ● চীনা কমিউনিস্ট পার্টির নেতা লিউ হাইশিংয়ের জাতীয় জাদুঘর পরিদর্শন ● একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ● বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা প্রতিরোধে সবাইকে সতর্ক থাকতে হবে: যুবদল সাধারণ সম্পাদক ● মার্শাল আর্ট কনফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি ঘোষণা, সভাপতি ইশরাক ● গাজীপুরে গুলিভর্তি পিস্তল হারালেন এএসআই, উদ্ধারে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা ● বড়দিনে ২ কোটি টাকা অনুদান চেয়েছিল ট্রাস্ট, প্রধানমন্ত্রী দিলেন ৩ কোটি ● শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের ● লালমোহনে পূর্বশত্রুতার জেরে গরুর খোঁয়াড়ে আগুন দেওয়ার অভিযোগ ● লবণাক্ত জমিতে মাচায় তরমুজ চাষ করে লাভের স্বপ্ন দেখছেন চার বন্ধু
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশ : মঙ্গলবার, ৩ নভেম্বর,২০২৬, ০১:০১ পিএম
শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন এবং সংরক্ষিত নারী আসন-২৩-এর উপনির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য এলিজা জামান শপথ গ্রহণ করেছেন।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তাদের শপথবাক্য পাঠ করান।

শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান।

ঠাকুরগাঁও-১ (সদর-রুহিয়া-ভুল্লী) আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীন ধানের শীষ প্রতীকে ২ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে বিজয়ী হন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন পেয়েছেন ৯৬ হাজার ৫১৩ ভোট। ফলে দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান দাঁড়ায় ১ লাখ ৩১ হাজার ৪০৪।

অন্যদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-২৩-এর উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হন এলিজা জামান। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় পার হওয়ার পর সোমবার তাকে নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।

ইতোমধ্যে এ বিষয়ে গেজেটও প্রকাশ করা হয়েছে।

গত ১ অক্টোবর বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করলে আসনটি শূন্য হয়। পরে শূন্য আসনে উপনির্বাচনের আয়োজন করে নির্বাচন কমিশন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)