Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
রবিবার, ১ নভেম্বর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ডের গেজেট প্রকাশ ● কংগ্রেসে ডেমোক্র্যাটদের জয় হলে নির্বাহী ক্ষমতায় দেশ চালাবে ট্রাম্প ● ‘উসকানি দিচ্ছিল জামায়াত-এনসিপি, গার্মেন্টসকর্মী সেজে আন্দোলনে আ.লীগ’ ● মন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী ● পর্যটন ব্যবস্থাপনায় এআই ব্যবহারে গুরুত্ব দিয়ে শেষ হলো পর্যটন মেলা ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯২৯ ● তেল-গ্যাস অনুসন্ধানে নরওয়েকে আমন্ত্রণ জানালেন স্পিকার ● ঢাকায় ই-রিকশা চলবে আটটি জোনে, নিবন্ধন শুরু কাল থেকে ● চরফ্যাশনে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন ● লালমোহনে সরকারি গাছ কেটে পদ হারালেন যুবদল নেতা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

‘উসকানি দিচ্ছিল জামায়াত-এনসিপি, গার্মেন্টসকর্মী সেজে আন্দোলনে আ.লীগ’

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশ : রবিবার, ১ নভেম্বর,২০২৬, ০৬:১৯ পিএম
‘উসকানি দিচ্ছিল জামায়াত-এনসিপি, গার্মেন্টসকর্মী সেজে আন্দোলনে আ.লীগ’

মিরপুরে শ্রমিক আন্দোলনে গার্মেন্টসকর্মী পরিচয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ নিয়েছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন।

রোববার (১ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে রাশেদ খাঁন লেখেন, আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা গার্মেন্টসকর্মী পরিচয়ে আন্দোলনে নেমেছেন। মিরপুরে কথিত শ্রমিক আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাজবুল ইসলাম নেতৃত্ব দিচ্ছেন বলেও দাবি করেন তিনি।

তিনি আরও লেখেন, আন্দোলনে আগে থেকেই উসকানি দিয়ে আসছিল জামায়াত ও এনসিপি। মিরপুর-১০ মেট্রোস্টেশনের নিচে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ও পুলিশ বক্স ভাঙচুর করেছে গার্মেন্টসকর্মী পরিচয়ধারী আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

পোস্টে এনসিপি নেতা সারজিস আলমের একটি ফেসবুক পোস্টের স্ক্রিনশট শেয়ার করেন রাশেদ খাঁন। এর সঙ্গে তিনি লেখেন, বর্তমান বিরোধী দল ও পতিত শক্তি কীভাবে এক হয়েছে, সারজিস আলমের ফেসবুক পোস্ট তার একটি ছোট উদাহরণ।

রাশেদ খাঁনের অভিযোগ, জামায়াত-এনসিপির নেতাকর্মীরা এভাবেই রাষ্ট্রকে অস্থিতিশীল করতে আওয়ামী লীগের পতিত শক্তিকে উসকে দিচ্ছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)