Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
সোমবার, ২ নভেম্বর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন ● রাজপথকে উত্তপ্ত করছে জামায়াত, আগুন দিচ্ছে আওয়ামী লীগ: রাশেদ খাঁন ● ‘শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা’ ● আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ ● কারখানার উৎপাদন সচল ও জানমালের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর ● এবার লালমোহনে সরকারি গাছ কেটে মুরগির খামার নির্মাণ করলেন বিএনপি নেতা কাঞ্চন, এলাকাবাসীর বিক্ষোভ ● যমুনা ব্যাংকের নতুন চেয়ারম্যান মাহমুদুল হক ● গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ডের গেজেট প্রকাশ ● কংগ্রেসে ডেমোক্র্যাটদের জয় হলে নির্বাহী ক্ষমতায় দেশ চালাবে ট্রাম্প ● ‘উসকানি দিচ্ছিল জামায়াত-এনসিপি, গার্মেন্টসকর্মী সেজে আন্দোলনে আ.লীগ’
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সেন্টমার্টিনে ১০ টন ইউরিয়া সারসহ ৯ পাচারকারী আটক

টেকনাফ প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ১ নভেম্বর,২০২৬, ০৩:৪৯ পিএম
সেন্টমার্টিনে ১০ টন ইউরিয়া সারসহ ৯ পাচারকারী আটক

কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ-পূর্ব গভীর সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া ১০ হাজার কেজি (১০ টন) ইউরিয়া সারসহ ৯ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

রোববার (১ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি জানান, একই দিন রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ-পূর্ব গভীর সমুদ্র এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ডের একটি জাহাজ। এ সময় জাহাজটি অপারেশন সার সুরক্ষায় নিয়োজিত ছিল।

অভিযান চলাকালে সন্দেহজনক একটি বোটকে থামার সংকেত দেওয়া হলে সেটি অমান্য করে পালানোর চেষ্টা করে। পরে কোস্ট গার্ডের আভিযানিক দল ধাওয়া করে গভীর সমুদ্র থেকে বোটটি আটক করে।

পরে বোটটিতে তল্লাশি চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা ১০ হাজার কেজি ইউরিয়া সার উদ্ধার করা হয়। এ সময় পাচারকাজে ব্যবহৃত বোটসহ ৯ জনকে আটক করা হয়। উদ্ধার করা সারের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৫০ হাজার টাকা।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা জানান, জব্দ করা সার, বোট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, দেশের সমুদ্রসীমায় চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)